0%

কমনওয়েলথ গেমসের শুরুতেই ধাক্কা! ডোপ পরীক্ষায় বাদ পড়লেন ভারতের দুই অ্যাথলিট

কমনওয়েলথ গেমস শুরু হতে না হতেই ডোপিং বিতর্কে জেরবার ভারত। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ভারতের জুডো প্লেয়ার অরুণ কুমার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। পুরুষদের ৭৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) জানিয়েছে, অরুণের শরীরে অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া গিয়েছে। তাঁকে নির্বাসনের নোটিস পাঠানো হয়েছে। সঙ্গে নামও সরিয়ে দেওয়া হয়েছে কমনওয়েলথ গেমস থেকে।

এবারের কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্ট শুরু হবে ৩১ জুলাই। গ্লাসগোর উদ্দেশে ভারতীয় দলের রওনা হওয়ার কথা ২৭ জুলাই। এবারের ভারতীয় জুডো দল বেশ শক্তিশালী। প্রথমে ভারতীয় জুডো ফেডারেশন মোট ১৪ জন ভারতীয় প্রতিযোগীর নাম ঘোষণা করেছিল। সাতজন পুরুষ ও সাতজন মহিলা। অরুণ কুমার এবারের জুডোয় ভারতের অন্যতম ভরসা ছিলেন। গত বছর তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান ওপেনে সোনা জিতেছিলেন তিনি। ফলে তাঁর ছিটকে যাওয়াটা ভারতের বড় ক্ষতি। গতবার কমনওয়েলথে জুডোতে তিনটি পদক পেয়েছিলেন ভারতীয় জুডোকারা। তারমধ্যে ছিল দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ। গতবারের রুপোজয়ী মহিলা জুডোকা তুলিকা মান এবারও পদক জয়ের অন্যতম দাবিদার।

শুধু জুডো নয়, ডোপিংয়ের নিয়ম ভাঙার জন্য ভারতের পুরুষ ভারোত্তোলক দিলবাগ সিংও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। অ্যান্টিং ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে কমনওয়েলথে ভারতের ‘কোটা’-ও কমে গিয়েছে। ষোলো থেকে তা কমে দাঁড়িয়েছে এগারোয়। ভারতীয় ভারোত্তোলক ফেডারেশন বারো সদস্যের দল পাঠিয়েছে কমনওয়েলথের জন্য। কিন্তু কোটা কমে যাওয়ায় তা দাঁড়িয়েছে এগারোয়।

এক বিবৃতিতে ফেডারশেন জানিয়েছে, ‘গতকালই আমরা জানতে পেরেছি, কোটা কমে গিয়ে এগারো জনে দাঁড়িয়েছে। দিলবাগের পিঠের চোট ছিল। সেই কারণে বার্মিংহ্যামে প্রস্তুতি শিবিরে ও প্রশিক্ষণই নেয়নি।’ কমনওয়েলথের আগে ডোপিংয়ের দায়ে পুরুষ ভারোত্তোলক এন অজিত, সাইরাজ পরদেশি এবং হরচরণ সিংকে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া একই কারণে নিষিদ্ধ হয়েছেন মহিলা ভারোত্তোলক বংশিতা ভার্মাও। ভারতীয় ভারোত্তোলনে ডোপিং বরাবর একটা সমস্যা। এবার যা আরও প্রকট হল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker