ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রামে শুভেন্দু! রাজনৈতিক সফর ঘিরে জল্পনা

সবদিক নিউজ: পূর্ব ঘোষিত প্রশাসনিক বৈঠক করার জন্য ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরেই মুখ্যমন্ত্রী যাবেন নন্দীগ্রামে।রাজনৈতিক ডায়মন্ড হারবারের সরকারি ও দলীয় কর্মসূচি শেষ করেই তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।সূত্রের খবর, নন্দীগ্রামের রেয়াপাড়া পার্টি অফিসে দলীয় কর্মী ও নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সংগঠনের বর্তমান পরিস্থিতি, আগামী রাজনৈতিক কর্মসূচি এবং এলাকায় জনসংযোগ বৃদ্ধির বিষয়েও সেখানে আলোচনা হতে পারে।
স্থানীয় স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁদের মতামতও শুনবেন তিনি।এই সফরের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে কারণ, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর গতকালই বিধানসভার অধ্যক্ষের কাছে ওই আসন থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইস্তফার ঠিক পরদিনই তাঁর নন্দীগ্রাম সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। চলতি বছরের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির হয়ে প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামে। সঙ্গে কলকাতার ভবানীপুরে। দুটি আসলেই জয়লাভ করেন তিনি। বিধানসভায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ভবানীপুরের আসনটি তিনি বজায় রাখছেন।
নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। তবে নন্দীগ্রামের পাশে থাকবেন এমন বার্তা শুভেন্দু অধিকারী দিয়েছেন। নন্দীগ্রামের মানুষের পাশে থাকার বার্তাকে বাস্তবায়িত করতে সরাসরি ডায়মন্ড হারবার থেকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী।



