0%

তৃণমূলে ফের ভাঙন! স্পিকারকে চিঠি দিয়ে বড় সিদ্ধান্ত জানালেন ২০ জন ‘বিক্ষুব্ধ’ সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটে ভরাডুবির পর কার্যত দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল (Trinamool Congress)। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপড়েন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছে। এবার সংসদেও জোর ধাক্কা খেল জোড়াফুল শিবির। জানা গিয়েছে, এনডিএ-র শরিক হতে চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তৃণমূলের ২০ জন ‘বিক্ষুব্ধ’ সাংসদ (TMC MP)।

তৃণমূলে জোর ধাক্কা!- (Trinamool Congress)

মিডিয়া রিপোর্ট বলছে, সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পর অধ্যক্ষকে চিঠি দেন ‘বিক্ষুব্ধ’ তৃণমূল সাংসদরা। জানা গিয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে তাঁরা বিজেপি-তে যোগদান করছেন না। তবে এনডিএ-র শরিক হতে চান। অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই একটি আলাদা দল হিসেবে এনডিএ-র শরিক হতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ যখন তখন হামলার আশঙ্কা! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দীপ্সিতা ধর

এদিকে আজ অধ্যক্ষ ওম বিড়লা লোকসভায় নেই বলে খবর। একটি অনুষ্ঠানে যোগ দিতে অন্য রাজ্যে গিয়েছেন। তাঁর অফিসে এই চিঠি জমা দেওয়া হয়েছে। শেষ অবধি ‘বিক্ষুব্ধ’ তৃণমূল সাংসদদের এই চিঠি গৃহীত হলে তৃণমূলের সংসদীয় দল যে ভেঙে খান খান হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এখন প্রশ্ন হল ‘বিক্ষুব্ধ’ তৃণমূল সাংসদদের তালিকায় কাদের নাম রয়েছে? সূত্র মারফৎ জানা যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অরূপ চক্রবর্তী, অসিত মাল, খলিলুর রহমান, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কালীপদ সোরেনের নাম বিদ্রোহীদের লিস্টে রয়েছে।

raid on the Trinamool Congress former mla guest house revealed condom packets

অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন। এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেদিনই সামনে এল দলে ভাঙনের আরেক খবর। শেষ অবধি এই ২০ জন সাংসদ এনডিএ শরিক হয়ে গেলে তা যে জাতীয় স্তরে তৃণমূলের জন্য বিরাট ধাক্কা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker