দিদিমার হাতের নিরামিষ দই আলুর রেসিপি একবার খেলে মুখে লেগে থাকবে, দেখে নিন প্রণালী

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা সকলেরই থাকে। কারণ নিরামিষের দিন রান্নায় পিঁয়াজ, রসুন না দিতে পারায় অনেকেই চিন্তায় পড়ে যান সেই দিন রান্না ঠিক কি করা যায়। তবে আজকের প্রতিবেদনা রইল এমন একটি রেসিপি যেখানে আপনি সামান্য উপকরণ দিয়েই এটি বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি লুটে লুচি অথবা ভাতের সঙ্গে ও পরিবেশন করতে পারবেন। দেখে নিন আজকের দই আলু বানানোর রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দই আলু (Recipe)
একদিকে দেখতে দেখতে গরমকাল পড়ে গেল। এই সময় হালকা পাতলা রান্না করতে সকলেই চান। তবে ঠিক কি রান্না করা যায় তা নিয়ে চিন্তায় পড়েন বাড়ির মা ঠাকুমারা। কিন্তু চিন্তা করার আর কিছু নেই। বাড়িতে যদি দই থাকে। পাশাপাশি যদি আলু থাকে বাড়িতে। তাহলে সামান্য কিছু সময়ের মধ্যে বানিয়ে ফেলুন দুই আলুর এই রেসিপিটি (Recipe)।
আরও পড়ুন: নেচার লাভারদের জন্য পারফেক্ট গন্তব্য, এবারের সামার ভ্যাকেশনে উত্তরবঙ্গের এই গ্রামে ঘুরে আসুন
উপকরণ:
ছোট আলু: ৫০০ গ্রাম
ঘন দই: আধ কাপ
গুঁড়ো হলুদ: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ
গোটা ধনে: ১ চা চামচ (শুকনো খোলায় ভাজা)
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
হিং: আধ চা চামচ
গোটা জিরে: ১ চা চামচ
তেজপাতা: ১টা
ধনেপাতা কুচি: ১ মুঠো
ঘি: ১ টেবল চামচ
প্রণালী: প্রথমে আলু সিদ্ধ করে নিন। তবে বেশি সিদ্ধ করবেন না যাতে গলে না যায়। এরপর জল দিয়ে দই ফেটিয়ে নিন। তারপর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিন। এরপর কড়াইতে ঘি গরম করে জিরে, তেজপাতা, হিং ফোড়ন দিন। ফাটতে শুরু করলে আলু দিয়ে নুন দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। দু’মিনিট ভেজে নিয়ে ফেটানো দই দিন। ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। ঝোল যেন পাতলা হয়ে আলুর উপর ভাসতে থাকে। তারপর উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন (Recipe)।



