নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত! ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি, সতর্কতা জারি হল সাত জেলায়

সবদিক নিউজ:ফের ঝড়-বৃষ্টি শুরু রাজ্যে। ভরা বর্ষায় দোসর ঘূর্ণাবর্ত। যার জেরে ভিজছে একের পর এক জেলা। বিক্ষিপ্তভাবে হলেও প্রায় রোজই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি নিম্নচাপ অঞ্চল। এদিকে রয়েছে ঘূর্ণাবর্তও। এই সবকিছুর মিলিত প্রভাবে ভিজছে বাংলা। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া (West Bengal Weather Update)? দেখে নিন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর বলছে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার।
আজ শহর কলকাতায় অবশ্য ভারী বৃষ্টি হবে না। সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতে। সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মোটের ওপর এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই দাপট দেখাতে পারে ঝোড়ো হাওয়া।
আগামীকাল মঙ্গলবারও একই রকম থাকতে পারে আবহাওয়া। এই দু’দিনই সতর্কতা জারি রয়েছে। বুধবার থেকে অবশ্য আবহাওয়ার বদল হবে। দক্ষিণবঙ্গের কোথাও আর ঝড়বৃষ্টির সতর্কতা নেই মঙ্গলবারের পর থেকে। বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে একধাক্কায় কমেছে তাপমাত্রা। বৃষ্টির দাপট কমলে ফের চড়বে পারদ।

আরও পড়ুন: বুমরার পরিবর্ত পেয়ে গেলো BCCI! গতিতেই প্রতিপক্ষকে নাজেহাল করছেন ভারতীয় দলের এই নতুন তারকা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ফের বদলাবে পরিস্থিতি। চলতি সপ্তাহ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। যার জেরে তাপমাত্রাও কমবে।




