পেনশন মাত্র হাজার টাকা, কী বলছে কেন্দ্র?

আপনি যদি চাকুরিজীবী হন, তবে জানেন আপনার বেতনের ৮.৩৩ শতাংশ যায় চলে যায় এমপ্লয়ার্স পেনশন স্কিমের তহবিলে। কেন্দ্র এই টাকার উপর জমা করে আরও ১.১৬ শতাংশ টাকা। তবে, কোনও কর্মচারীর বেসিক বেতনের সর্বোচ্চ সীমা হয় ১৫ হাজার টাকা। সরকার বলছে এখানে তৈরি হয়েছে ‘অ্যাকচুয়ারিয়াল ডেফিসিট’ বা বীমা গাণিতিক ঘাটতি। সহজ কথায়, তহবিলে যা সম্পদ আছে, তার চেয়ে আগামীর দায়বদ্ধতা অনেকটা বেশি।
সাধারণ চাকরিজীবীরা চাইছেন নূন্যতম পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করা। এর সঙ্গে অনেক পেনশনভোগীও চাইছে এর সঙ্গে মহার্ঘ ভাতা ও বিনামূল্যে চিকিৎসার সুবিধার বিষয়টাও যোগ করতে। গত ১০ বছরে মুদ্রাস্ফীতি বাড়লেও পেনশন একই জায়গায় স্থির রয়েছে। আর সেখানেই বেড়েছে সমস্যা।



