প্রেম থেকে বঞ্চিত? ভ্যালেন্টাইনে মন ভরাতে আজ স্বস্তিকার বিশেষ চমক

Entertainment Latest Live News Updates: প্রেমের মরশুমে চারিদিক যখন গোলাপ, চকলেট আর ভালোবাসার বার্তায় ভরে উঠেছে, তখনই মজার ছলে এক ভিন্ন সুর তুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ভ্যালেন্টাইন সপ্তাহের আবহকে টেনে এনে তিনি বললেন, চারপাশে যেন এক ফুরফুরে প্রেমের হাওয়া! কেউ প্রেম নিবেদন করেছেন, কেউ পেয়েছেন ভালোবাসার উত্তর, তাঁদের জন্য তাঁর শুভেচ্ছা রইল ভরপুর। তবে যারা কিছু পেলেন না, কিছু দিলেন না। তাঁরা একে অপরকে ‘প্রমোটার বৌদি’র ট্রেলরটি উপহার দিন বলে আবেদন করেন অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, ছবিটি একেবারেই দুষ্টু-মিষ্টি প্রেমের গল্পে মোড়া। সম্পর্কের টানাপোড়েন, মজার মুহূর্ত আর রোম্যান্টিক আবেগের পাশাপাশি রয়েছে খানিক অ্যাকশনও, ভিলেনের সঙ্গে ধুন্ধুমার মারামারি। অর্থাৎ প্রেম, হাসি আর উত্তেজনার ফুল প্যাকেজ।
১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ সোশ্যাল মিডিয়ার পর্দায় সিনেমার ট্রেলর মুক্তি পাচ্ছে। প্রেমে থাকুন বা না থাকুন স্বস্তিকার আমন্ত্রণ ভালোবাসার মৌসুমে একটু বিনোদন তো সবারই প্রাপ্য!
Feb 15, 2026 21:24 IST
ডায়মন্ড সিটিতে ভয়াবহ আগুন, আতঙ্কে যশ-নুসরত-সায়ন্তিকা
এই বহুতলেই থাকেন টলিপাড়ার পরিচিত মুখ- যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট বাসিন্দা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই, অন্যদের সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিচে নেমে আসেন তাঁরাও। এক আবাসিক জানান, হঠাৎ করেই কালো ধোঁয়া দেখতে পেয়ে চমকে ওঠেন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তৎক্ষণাৎ দ্রুত সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন।
Feb 15, 2026 20:34 IST
Moushumi Chatterjee: ‘ওনার সঙ্গে কাজ করতে ভয় পেতাম’, বড় বড় নখ দিয়ে কী এমন করেছিলেন মৌসুমি চট্টোপাধ্যায়?
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় রাজু জানান, ১৯৭৫ সালে ‘দো ঝুঠ’ ছবিতে মৌসুমীর সঙ্গে তাঁর প্রথম কাজ। ছবিতে আরও ছিলেন বিনোদ মেহরা। সে সময় তাঁর বয়স মাত্র নয়। রাজুর কথায়, “যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন কার সঙ্গে কাজ করা সবচেয়ে কঠিন, আমি বলব মৌসুমী চট্টোপাধ্যায়। প্রথমে আমি তাঁকে অভিনেত্রী হিসেবে বুঝতেই পারিনি। তিনি সংলাপ বলতেন বাংলা টানে। আমি কখনও তাঁকে পছন্দ করতাম না।”
Feb 15, 2026 19:48 IST
Ziaul Faruq Apurba: তৃতীয় বিয়ের ৫ বছরের মাথায় নতুন ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করালেন অপূর্ব
প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ছোট্ট আনায়াকে কোলে নিয়ে স্নেহভরে তাকিয়ে আছেন অপূর্ব। আরেকটি ছবিতে অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানকে মেয়ের সঙ্গে একসঙ্গে দেখা গেছে। পারিবারিক এই উষ্ণ মুহূর্ত যেন নতুন জীবনের আনন্দকেই তুলে ধরেছে।
Feb 15, 2026 18:47 IST
Koushani-Bonney: কৌশানি-বনির ভ্যালেন্টাইনসে প্রেমের স্বীকারোক্তি, গঙ্গাবক্ষে রোম্যান্টিক মুহূর্ত
দীর্ঘ অনেকবছর ধরে ভালবাসায় নিমজ্জিত কৌশানি এবং বনি। অভিনেত্রীর প্রথম ছবির হিরো তিনি। সেই থেকেই দুজনের ভালবাসার শুরু। তারপর আর হাত ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠেনি। যদিও বা দুজনে কবে বিয়ের পিঁড়িতে বসছেন একথা কেউই মুখ ফুটে বলেন না।
Feb 15, 2026 18:04 IST
Dhurandhar: রণবীর ম্যাজিক! ৯.২ মিলিয়ন ভিউয়ে এক নম্বরে ‘ধুরন্ধর’
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দর্শকদের পছন্দে বেশ চমক দেখা গেছে Ormax Media-র রিপোর্টে। ক্রিকেট বাদ দিলে সবার ওপরে রয়েছে ধুরন্ধর। ছবিটি ৯.২ মিলিয়ন ভিউ পেয়েছে, আর এতে অভিনয় করেছেন রণবীর সিং। দ্বিতীয় স্থানে গেমিং রিয়্যালিটি শো দ্য ৫০-৬.৫ মিলিয়ন ভিউ। তৃতীয় স্থানে নাগিন ৭, যেখানে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী অভিনয় করছেন, ভিউ ৪.৫ মিলিয়ন।
Feb 15, 2026 17:49 IST
Anil Kapoor: রাজনীতির মঞ্চে ডাক পেয়েছিলেন অনিল! ‘১০০% দিতে না পারলে’, বড় রহস্য প্রকাশ্যে
অনিল বলেন, “আমি সবসময়ই নিজেকে ছাত্র মনে করি। একজন অভিনেতা হিসেবে আমি আরও বড় হতে চাই। তাই মনে করি, অভিনয় সম্পর্কে সবসময়ই এমন কেউ আছেন যিনি আমার চেয়ে বেশি জানেন।” তিনি আরও জানান, এই ছবির প্রস্তুতির জন্য তিনি তাঁর বন্ধু ও প্রবীণ থিয়েটার পরিচালক ফিরোজ আব্বাস খান-এর কাছে যান। “আমি মাহিমে তাঁর অফিসে যেতাম। অনেক ওয়ার্কশপ ও রিহার্সাল করেছি। এখনও আমরা একসঙ্গে নাটক করিনি, কিন্তু সেটা আমার বাকেট লিস্টে রয়েছে। আশা করি, একদিন আমরা এমন কিছু করব যা ‘নায়ক’-এর চেয়েও বড় হবে,” বলেন অনিল।
Feb 15, 2026 16:45 IST
Yash-Nusrat: কালো পোশাকে নজর কাড়লেন যশ-নুসরত, ভ্যালেন্টাইনস শুভেচ্ছায় ভাইরাল মুহূর্ত
ভালোবাসা দিবসে পরিচালক-অভিনেতা অরিন্দম শিলের মেয়ের রাজকীয় বিয়েতে শুভেচ্ছা জানাতে পৌঁছে যান যশ-নুসরত। কালো রঙের এলিগ্যান্ট পোশাকে ধরা দেন, আকর্ষণীয় লুকে নজর কাড়েন দুজনেই। বিয়ের অনুষ্ঠান শেষে গাড়ির দিকে এগোনোর সময় হাসিমুখে হাত নাড়িয়ে ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’ শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন এই তারকা দম্পতি। তাঁদের সেই মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Feb 15, 2026 15:42 IST
Nagabandham Teaser: শিবরাত্রির শুভক্ষণে মহেশ বাবু প্রকাশ করলেন ‘নাগবন্ধম’ টিজার
দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস এখন তুঙ্গে। অভিষেক নামা-র স্বপ্নের প্যাশন প্রজেক্ট নাগবন্ধম ঘিরে তৈরি হয়েছে বিরাট প্রত্যাশা। একাধিক চমকপ্রদ পোস্টারের পর অবশেষে মুক্তি পেল ছবির বহুল প্রতীক্ষিত টিজার। পবিত্র মহাশিবরাত্রির শুভক্ষণে সুপারস্টার মহেশ বাবুর হাত ধরে এটি প্রকাশ পেল।
Feb 15, 2026 14:49 IST
Ranbir Kapoor: তিন বছর ধরে কঠোর পরিশ্রম, ‘আমার দুর্ভাগ্য’… মেয়ে রাহার জন্মদিনেই ভাগ্য পাল্টাবে রণবীরের?
বলিউডের তথাকথিত ‘ওল্ড স্কুল’ তারকাদের মধ্যে রণবীর কাপুর এক বিরল উদাহরণ। বড় পর্দায় তিনি যতটা উপস্থিত, ব্যক্তিজীবনে ততটাই অন্তর্মুখী। সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেট দেওয়া বা ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রবণতা তাঁর নেই বললেই চলে। বরং কাজের মাধ্যমেই দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন তিনি। যদিও প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন, জানা যায় তাঁর একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে। তবে ভ্যালেন্টাইনস ডে-তে নিজের পোশাক ব্র্যান্ড ‘এআরকেএস’-এর অফিসিয়াল পেজে লাইভে এসে ভক্তদের চমকে দেন অভিনেতা।
Feb 15, 2026 13:49 IST
Ranojoy-Shyamoupti: ভালোবাসার দিন বিয়ে সারলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি
ভালোবাসার দিনেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা।
Feb 15, 2026 12:27 IST
Vijay-Rashmika Wedding: সেলিব্রিটি ট্রেন্ড ভাঙলেন, বিয়ের ভিডিও বিক্রি নয়
বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রে খবর, আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এই জুটির বিয়ের একচ্ছত্র সম্প্রচার অধিকার পেতে বিশাল অঙ্কের প্রস্তাব দেয়, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে সেলিব্রিটি বিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিম হওয়ার ট্রেন্ড থাকলেও, বিজয় ও রশ্মিকা নাকি ব্যক্তিগত মুহূর্তকে জনসমক্ষে আনতে রাজি হননি। বিপুল অর্থের প্রলোভন সত্ত্বেও তাঁরা গোপনীয়তাকেই প্রাধান্য দিয়েছেন বলে জানা গিয়েছে।
Feb 15, 2026 11:14 IST
Jason on Shah Rukh: শাহরুখকে প্রশংসায় ভাসালেন জেসন মোমোয়া
জেসন মোমোয়া সম্প্রতি শাহরুখ খানকে “একজন অসাধারণ অভিনেতা এবং চমৎকার পারফর্মার” হিসেবে বর্ণনা করেছেন। বর্তমানে মোমোয়া তাঁর নতুন চলচ্চিত্র দ্য রেকিং ক্রু প্রোমোট করছেন ডেভ বাউটিস্টারের সঙ্গে। পিঙ্কভিলা-র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তিনি অত্যন্ত সুন্দর। খুবই আকর্ষণীয়। আমরা দুজনেই একে অপরের কাজের ভক্ত। তিনি সত্যিই একজন হৃদয়বান মানুষ এবং খুব ভদ্র। তিনি আমার থেকে অনেক ভালো অভিনেতা।”



