0%

ফিরহাদ হাকিমের পদত্যাগেই নতুন অধ্যায়, প্রশাসকের হাতেই KMC! সামনে মেগা পুরনির্বাচন

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চার মধ্যেই কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) ঘিরে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ছবি স্পষ্ট হতে শুরু করেছে। বেশ কিছুদিন ধরেই মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার জল্পনা চলছিল। সেই জল্পনাই এবার বাস্তব রূপ পেতে চলেছে।

কলকাতা পুরসভার(Kolkata Municipal Corporation)ভোট কবে ?

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন ফিরহাদ হাকিম। কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীও তাঁর সেই ইচ্ছায় সম্মতি দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রের দাবি।

সাম্প্রতিক সময়ে একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, কেউ কেউ গ্রেফতারও হয়েছেন। একই সঙ্গে পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক নেতার সরে দাঁড়ানো প্রশাসনের উপর প্রভাব ফেলেছে। এই আবহেই মেয়র হিসেবে নিজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ ছিল, পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁকে গুরুত্ব দিচ্ছে না। এই পরিস্থিতিতে কার্যকর ক্ষমতা ছাড়াই পদে বহাল থাকার পরিবর্তে দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তই তিনি নিয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

মেয়রের পদত্যাগ কার্যকর হওয়ার পর কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব সাময়িকভাবে একজন প্রশাসকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে বলে খবর। নবান্নের অন্দরমহলের সূত্র বলছে, বর্তমান পুর কমিশনার স্মিতা পাণ্ডেকেই এই দায়িত্ব দেওয়া হতে পারে।কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ পুরসভার নির্বাচন নিয়ে সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

Kolkata Municipal Corporation in the hands of an administrator!

আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা নবান্নের

জানা গিয়েছে, নভেম্বর মাসের শেষ দিক অথবা ডিসেম্বরের প্রথম ভাগে কলকাতা পুরসভার নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে। শুধু কলকাতা নয়, একই পর্যায়ে হাওড়া, বিধাননগর-সহ অন্যান্য বড় পুরসভাগুলির ভোটও সম্পন্ন করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। এখন নজর থাকবে মেয়রের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণার পর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker