0%

বড় সাফল্য, এখনও পর্যন্ত কতজন মহিলা পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar) এখন সংবাদ শিরোনামে। সরকারে এসেই প্রতিশ্রুতি পালন করতে শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢোকা শুরু হয়েছে। আগামী ৩ মাস ধরে চলবে যোজনার আবেদন প্রক্রিয়া। এখনও পর্যন্ত কতজন মহিলা পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এখনও পর্যন্ত কতজন অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা পেয়েছেন?

রবিবার মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ৫০ লক্ষ মহিলা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এটা সবথেকে বড় সাফল্য। ফর্ম নিয়ে প্রথম প্রথম সমালোচনা হয়েছিল। তবে পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা এভাবে জলে ফেলা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও পূর্বতন সরকারকে কটাক্ষ করেন তিনি।

How many accounts got Annapurna Bhandar

তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর: শুভেন্দু এদিন বলেন, আগের সরকার ২ কোটি ২০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিত। এর মধ্যে ২৭ লক্ষের নাম ভোটার তালিকাতেই নেই। ৩ লক্ষ পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। মুর্শিদাবাদ জঙ্গিপুর ব্লকে এমন ৪ হাজার পুরুষ পাওয়া গিয়েছে। কৃষ্ণনগর ২ এর একটি অঞ্চলে পাওয়া গিয়েছে ২৭৩ জন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘হিসেব করে দেখুন, ৩০ লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়। আমরা স্বচ্ছতার সঙ্গে যা করছি, তার সুফল আগামী ৫০ বছর এই রাজ্যের সরকার পাবে।’

আরও পড়ুন : একদম ঝরে ঝরে পড়বে, মাটন রাঁধার সময় শুধু মাথায় রাখুন এই ৪ টিপস

কী জানালেন মুখ্যমন্ত্রী: তৃণমূলের আমলে বহু বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। শুভেন্দু (Annapurna Bhandar) এদিন বলেন, বিজেপির ৩১৫ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ওই বিজেপি কর্মীদের পরিবারের একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার। এমাসেই চাকরির ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন : গরম ভাতে জিভে জল আনা যুগলবন্দি, ঝাল ঝাল চিংড়ি বাটার রেসিপি দেখে নিন

সরকার বদলের পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শুভেন্দু এদিন বলেন, এখনও পর্যন্ত ৪ হাজার ৮০০ জনকে ফেরত পাঠানো হয়েছে। ৮৩৬ জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন। তাদেরও ফেরত পাঠানো হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker