0%

বার্লিনে সমকামীদের শোভাযাত্রায় হামলায় ‘এনকাউন্টার’, পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত

বার্লিনে সমকামীদের শোভাযাত্রায় হামলার পালটা এবার পুলিশি অভিযান। নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল হামলায় মূল অভিযুক্তের। বার্লিন পুলিশ রবিবার রাতে এই এনকাউন্টারের কথা প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, পুলিশের মৃত যুবকের নাম আবদুল বাল্লুত।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার বার্লিনের শহরতলি এলাকা স্প্যানডাউ থেকে অভিযুক্তকে পাকড়াও করে নিয়ে আসছিল পুলিশ। সেই সময় হঠাৎ পুলিশের উপর হামলার চেষ্টা করে অভিযুক্ত। আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তের। এদিকে জানা যাচ্ছে, মূল অভিযুক্ত বার্লিনের নাগরিক হলেও ২০২৫ সালে লেবানন গিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল সেখান থেকে সিরিয়া গিয়ে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দেওয়া। অনুমান করা হচ্ছে, লেবানন সফরেই সন্ত্রাসে দীক্ষা নিয়েছিল অভিযুক্ত।

আরও পড়ুন:

মূল অভিযুক্ত বার্লিনের নাগরিক হলেও ২০২৫ সালে লেবানন গিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল সেখান থেকে সিরিয়া গিয়ে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দেওয়া।

জার্মানিতে ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ সমকামী সমাজের অন্যতম বড় অনুষ্ঠান। সেই উপলক্ষে শনিবার রাতে মধ্য বার্লিনের টিয়ারগার্টেন পার্কে জমায়েত হয়েছিলেন সমকামী সদস্যরা। পার্কের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। আচমকাই সেই ভিড়ের মাঝে একটা সাদা গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। তারপর একটি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করেন আশেপাশের মানুষদের। যার জেরে মৃত্যু হয় এক জনের আহত হন অন্তত ২৯ জন। হামলার পরই চম্পট দেয় অভিযুক্ত। অবশেষে এনকাউন্টারে মৃত্যু হল আততায়ীর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker