0%

বিশ্বকাপের হতাশা ভুলে জোড়া গোল, ক্লাব ফুটবলে ফিরে ভাইরাল ‘তাসুড়ে’ নেইমারের সেলিব্রেশন

বিশ্বকাপে হতাশ করেছিলেন। কম সমালোচনা সহ্য করতে হয়নি। তবে ক্লাব ফুটবলে ফিরেই সমস্ত কটাক্ষের জবাব দিলেন নেইমার। স্যান্টোসের হয়ে জোড়া গোল করলেন। আর গোলের পর সেলিব্রেশনের ধরনে সমালোচকদের একহাত নিলেন ৩৪ বছর বয়সি ব্রাজিল তারকা।

দু’গোল করেন নেইমার। যদিও ব্রাজিলিয়ান লিগে চাপেকোয়েনসকে হারাতে পারেনি স্যান্টোস। ২-২ ড্র করে এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এর ফলে অবনমনের ভ্রূকুটি থেকে পুরোপুরি মুক্ত হয়নি স্যান্টোস। রেলিগেশন লাইন থেকে আপাতত এক পয়েন্ট উপরে রয়েছে তারা। বিশ্বকাপ চলাকালীন স্যান্টোস ভেনেজুয়েলায় কোপা সুদামেরিকানার ম্যাচ খেলছিল। তখন পোকার প্রতিযোগিতায় (তাসের বাজি) অংশ নিয়েছিলেন নেইমার। ক্লাবের ম্যাচের সময়ে তাসের আসরে বসা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। তারই জবাব এবার মাঠে দিলেন ব্রাজিল তারকা।

প্রথম গোলের পর সাইডলাইনের দিকে গিয়ে হাতে তাস বিলোনোর ভঙ্গিতে উল্লাস করেন নেইমার। যেন বোঝাতে চাইলেন, পোকার খেললেও গোল করার ক্ষমতা তাঁর ফুরিয়ে যায়নি। দ্বিতীয় গোলের পরে আবার কর্নার ফ্ল্যাগ হাতে গলফ খেলার ভঙ্গিতে সেলিব্রেশন করেন। যেন বোঝাতে চাইলেন, সব সমালোচনাকে এভাবেই তুড়ি মেরে উড়িয়ে দিতে হয়।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। তা সত্ত্বেও এবারের বিশ্বকাপ নেইমারের কাছে হতাশার ছিল। কোনও ম্যাচেই পুরো সময় খেলতে পারেননি। শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে তাঁর একমাত্র গোলটি এসেছিল পেনাল্টি থেকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। তার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তবে ক্লাবে ফিরেই জোড়া গোল করে তাঁর উপস্থিতির জানান দিলেন নেইমার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker