0%

ভ্যাপসা গরম ভাগাতে রাজ্যে আসছে বর্ষা, অবশেষে দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর

সবদিক নিউজ:ভ্যাপসা গরম, মাঝে মাঝে বৃষ্টি হলেও তার জেরে তাপমাত্রার হেরফের হচ্ছে না সেরম। কবে থেকে বর্ষা শুরু? এই প্রশ্নের মাঝেই এল আবহাওয়া দপ্তরের (Weather Update) জবাব। হাওয়া অফিস বলছে, সময়ের থেকে কিছুটা আগেই ঢুকে পড়ছে বর্ষা। ২-৩ দিনের মধ্যে বর্ষার এন্ট্রি উত্তরবঙ্গ-সিকিমে। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ নিয়ে কী আপডেট?

আবহাওয়ার খবর | Weather Update

উত্তরের জন্য সুখবর দিলেও দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে আসছে না বর্ষা, এমনটাই জানাল আবহাওয়া দপ্তর। আপাতত কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গল গরমে কাটলেও বুধে ফের কিছুটা স্বস্তি ফিরতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পরশু থেকে টানা ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা। সতর্কতা জারি হয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়া সহ সর্বত্রই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় কমতে পারে সামান্য তাপমাত্রাও। তবে সপ্তাহজুড়ে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। পুরোদমে বর্ষা না ঢুকলে আপাতত গরম থেকে রেহাই পাওয়ার কোনো উপায় সামনে নেই।

south bengal weather(238)

আরও পড়ুন: ছদ্মবেশে তদন্ত, তারপর মাঝরাতে হানা! IPS রিতী রাজের অভিযানে ফাঁস নামী পাবের মধুচক্র

শীঘ্রই উত্তরে ঢুকে যাচ্ছে বর্ষা। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আজ সোমবার উত্তরের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker