0%

রেশনে এবার মাথাপিছু ৭ কেজি করে চাল! কারা পাবেন? বড় ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) ব্যবস্থা নিয়ে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে মাথাপিছু ৭ কেজি করে চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনা তথা AAY রেশন কার্ডধারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হবে।

রেশন নিয়ে আরও একাধিক ঘোষণা রাজ্যের খাদ্যমন্ত্রীর | (Ration)

রাজ্যে রেশন বণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে অন্ত্যোদয় অন্ন যোজনার অধীন প্রত্যেক পরিবারের মাথাপিছু ৭ কেজি করে চাল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রেশন ব্যবস্থায় দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

আরও পড়ুনঃ ১৫ বছর পর পাল্টাল নবান্নের রঙ! নীলের বদলে গেরুয়া রঙে সাজল নামফলক

খাদ্যমন্ত্রী জানান, এর আগে যেভাবে মধ্যস্বত্বভোগীরা ৭০% টাকা আত্মসাৎ করেছেন, সেটা আর সহ্য করা হবে না। কেন্দ্র ও রাজ্যের সহায়তায় সরাসরি কৃষক ও প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। সরাসরি সরকারের সঙ্গে কৃষকদের যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

এছাড়া এবার থেকে কোনও ডিলার বা ডিস্ট্রিবিউটর দুর্নীতিতে জড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গেই চালের গুণগত মান নিয়েও কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ration

সেন্ট্রাল পুল ও স্টেট পুলের চালের মান বজায় রাখার জন্য নজরদারি চালানো হবে। খারাপ চাল মিললে অবিলম্বে তা ডিস্ট্রিবিউটরদের ফেরত করতে হবে। ডিস্ট্রিবিউটরদের থেকে খারাপ সামগ্রী না নেওয়ার জন্য রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভাঙা চালের পরিমাণ ১০% থেকে কমিয়ে ৫% করে দেওয়া হয়েছে।

রেশন উপভোক্তারা যাতে ভালো মানের খাদ্যসামগ্রী পান তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী নিজে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker