0%

সমুদ্রে ডুবল বাঁচার আশা! ইয়েমেনে যাত্রাপথে তলিয়ে গেল শরণার্থী বোঝাই নৌকা, মৃত ১০৯

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা। সমুদ্র পেরিয়ে ইয়েমেন যাওয়ার পথে ৩০০-র বেশি যাত্রীবাহী নৌকা ডুবে মৃত্যু হল ১৫ শিশু-সহ ১০৯ জনের। পাশাপাশি নিখোঁজ হয়েছেন আরও অন্তত ১১৬ জন। মর্মান্তিক এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম জানিয়েছে, জিবুতির উপকূল থেকে ৩০৫ জন যাত্রী নিয়ে ইয়েমেনের দিকে রওনা দিয়েছিল নৌকাটি। যাত্রাপথে গত বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে এই নৌকা ডুবে যায়। দুর্ঘটনার জেরে ৫২ জন পুরুষ, ৪২ জন মহিলা ও ১৫ শিশু-সহ ১০৯ জনের মৃত্যু হয়েছে। ৮০ জনকে উদ্ধার করা গেলেও এখনও ১১৬ জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে শুরু হয়েছে উদ্ধারকাজ। যদিও এই নিখোঁজদের বাঁচার আশা অনেক কম বলেই মনে করা হচ্ছে।

দুর্ঘটনার জেরে ৫২ জন পুরুষ, ৪২ জন মহিলা ও ১৫ শিশু-সহ ১০৯ জনের মৃত্যু হয়েছে। ৮০ জনকে উদ্ধার করা গেলেও এখনও ১১৬ জন এখনও নিখোঁজ।

আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, হর্ন আফ্রিকা থেকে প্রতি বছর হাজার হাজার শরণার্থী নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের সন্ধানে জিবুতি হয়ে বাব-আল-মান্দেব প্রণালী পেরিয়ে উপসাগরীয় দেশগুলিতে যাতায়াত করে। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। হাউথিদের সঙ্গে ব্যাপক যুদ্ধ শুরু হয়েছে ইয়েমেন সরকারের। এই যুদ্ধে জড়িয়েছে সৌদি আরবও। তবে যুদ্ধ সত্ত্বেও শরণার্থীদের যাতায়াত বন্ধ হয়নি। এই যাত্রাপথেই এবার ঘটল ভয়ংকর দুর্ঘটনা।

জিবুতিতে আইওএম-এর প্রধান আলেকজান্ডার কোইসেক বলেন, “এই ঘটনা মর্মান্তিক। জীবন ও সম্পদের এক বিশাল ক্ষতি। এই মর্মান্তিক ঘটনা আরও একবার সেই কঠোর বাস্তবকে সামনে আনল, যেখানে অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই পথে পাড়ি দেওয়া অসংখ্য শরণার্থীকে কতখানি বিপদের মুখোমুখি হতে হয়।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker