0%

২৮ বছর পর কি ফের কংগ্রেসে ফিরছেন মমতা? সোনিয়ার প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ নয়া দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের পর নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, কংগ্রেস নেতৃত্ব মমতাকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করার প্রস্তাব দিয়েছে। এই খবর সামনে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি প্রায় তিন দশক পর আবার কংগ্রেসে ফিরতে পারেন মমতা? যদিও এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে নতুন জল্পনা

সূত্রের খবর, সম্প্রতি সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি মমতার হাত ধরেই গড়ে ওঠা তৃণমূল কংগ্রেসের ভবিষ্যতে বড় কোনও পরিবর্তন আসতে চলেছে? যদিও এই মুহূর্তে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে।

কংগ্রেসের অন্দরেও শুরু আলোচনা

অন্যদিকে, এই সম্ভাবনা নিয়ে কংগ্রেসের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে। দলের একাংশের মতে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ রয়েছে, তাঁদের দলে নেওয়া উচিত কি না, তা নিয়েও ভাবনা-চিন্তা হওয়া প্রয়োজন। এর মধ্যেই বৃহস্পতিবার দিল্লিতে দেশের বিভিন্ন প্রদেশ কংগ্রেস সভাপতিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

কী বললেন শুভঙ্কর সরকার?

এই প্রসঙ্গে শুভঙ্কর সরকার বলেন, রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে অনেক কিছুই সময়ের সঙ্গে বদলে যায়। তাই আগাম কোনও বিষয়ে মন্তব্য করতে তিনি রাজি নন। তবে তাঁর বক্তব্য, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে যে কেউ যদি রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই করতে চান, তাঁকে কংগ্রেস স্বাগত জানাবে। পাশাপাশি তিনি এও বলেন, দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের জন্য কংগ্রেসের দরজা খোলা নয়।

বিজেপির প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেস থেকেই। তাই তিনি যদি আবার কংগ্রেসে ফেরেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।

 

FIR filed against Mamata Banerjee over allegedly revealing country’s information

আরও পড়ুনঃ

তবে কংগ্রেসের বর্তমান নেতাকর্মীরা মমতার (Mamata Banerjee) প্রত্যাবর্তনকে কীভাবে দেখবেন, তা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয় বলেই মন্তব্য করেন সুকান্ত। পাশাপাশি তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সংগঠন কতটা শক্তিশালী, সেই প্রশ্নও রয়েছে। ফলে আগামী দিনে এই জল্পনা কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker