‘৩০ অগাস্টের মধ্যে যাঁরা..,’ টাকা ঢোকার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাস যত এগিয়ে আসছে ততই চর্চা বাড়ছে রাজ্যের জনপ্রিয় স্কিম অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বর্তমানে রাজ্যের মহিলাদের আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যেই জুন জুলাই মাসে টাকা পেয়েছেন এক কোটির বেশি উপভোক্তা। যদিও অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এবার আগামী মাসের টাকা ছাড়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।
যোগ্য আবেদনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana
সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “৩০ অগাস্টের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তাঁরা পেয়ে যাবেন।” আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরা সকলে ভাতার টাকা পাবেন।

উল্লেখ্য, বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। সেই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই লক্ষ লক্ষ উপভোক্তা টাকা পাবেন। অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। যোগ্য আবেদনকারী খুঁজে প্রকল্পের আওতায় আনা হবে বলে প্রশাসন তরফে বার্তা দেওয়া হয়েছে।
এদিকে অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে সম্প্রতি বিধায়কদের নয়া দায়িত্ব দেওয়া হয়েছে। গত শনিবার বিধানসভার নৌসর আলি কক্ষে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের এক বৈঠকে আলোচনায় সরকারি সুবিধার প্রকৃত যোগ্যদের বাদ পড়া ও অযোগ্যদের তালিকাভুক্ত হওয়ার বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মালিকদের পাশাপাশি ক্ষতিপূরণের অধিকারী ভাড়াটেরাও! রেলের রিপোর্টের পর বড় নির্দেশ হাইকোর্টের
মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করতে হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠপর্যায়ে সমীক্ষা চালাতে হবে যাতে সঠিক উপভোক্তা প্রকল্পের সুবিধা পান। নিজের নিজের এলাকার জনপ্রতিনিধিদেরই এই প্রকল্পে কোন কোন অযোগ্য ও ভুল নাম সরকারি তালিকায় ঢুকে পড়েছে এবং কাদের নাম অবিলম্বে এই তালিকার অন্তর্ভুক্ত করা উচিত সেই নিয়ে স্বচ্ছ তালিকা প্রস্তুতে বড় দায়িত্ব পালন করতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।




