0%

৯ হাজার আবেদন, ১৫০০ চাকরির সুযোগ! তরুণজ্যোতি তিওয়ারির উদ্যোগে বড় কর্মসংস্থান শিবির

SOBDIK NEWS: বেকার যুবক-যুবতীদের চাকরির সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। তাঁর উদ্যোগে শুরু হয়েছে ‘উড়ান ১০০০+’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ পাচ্ছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। দু’দিনে মোট ১৫০০ জনকে চাকরি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

কেষ্টপুরে আয়োজিত হয় ‘উড়ান’ কর্মসূচি

শনিবার কেষ্টপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে এক জায়গায় একাধিক বেসরকারি সংস্থাকে নিয়ে আসা হয়। চাকরিপ্রার্থীরা সরাসরি সংস্থাগুলির কাছে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। রাজারহাট-গোপালপুর ছাড়াও দমদম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এবং রাজারহাট-নিউটাউন ও বিধাননগর এলাকার যুবক-যুবতীরা এই কর্মসূচিতে অংশ নেন।

কি বললেন বিধায়ক (Tarunjyoti Tewari)?

বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) জানিয়েছেন, চাকরির জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৯ হাজারেরও বেশি প্রার্থী। তাঁদের মধ্যে শনিবার ৭০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। রবিবার আরও ৮০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে দু’দিনে প্রায় ১৫০০ জনের চাকরির ব্যবস্থা করাই লক্ষ্য।

আরও পড়ুনঃ মাধ্যমিকের নম্বর নিয়ে আর কোনও ভুল নয়! বড় সিদ্ধান্তের পথে পর্ষদ

কোন কোন কাজে চাকরি মিলছে?

জানা গিয়েছে, সেলস, নার্সিং, নিরাপত্তারক্ষী এবং ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। বেতনের ক্ষেত্রেও রয়েছে আলাদা আলাদা সুযোগ। বিধায়কের দাবি, শনিবার যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের মাসিক বেতন ১২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত।

তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) আরও জানান, এই কর্মসূচি করার জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুতি চলছিল। বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বৈঠকের পর এই আয়োজন করা সম্ভব হয়েছে। অন্যদিকে, এই কর্মসূচির মাধ্যমে চাকরির সুযোগ পেয়ে খুশি চাকরিপ্রার্থীরাও।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker