0%

মতবিরোধ চরমে! AAP ছেড়ে নিজের দল গঠনের পথে রাঘব চাড্ডা? জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: ‘পিকচার আভি বাকি হে’… রাজ্যসভা থেকে নিজের পদ খুইয়ে ঠিক এই ডায়লগটি দিয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। তখন অনেকেরই প্রশ্ন ছিল তবে কি এবার দল ছাড়ছেন তিনি? দল ছেড়ে কি তবে বিজেপিতে যোগ দেবেন? এরকম কৌতূহল নানা মহলে ঘুরে বেড়াচ্ছিল। এরই মাঝে এবার তাঁর সাম্প্রতিক একটি পোস্ট নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। মনে করা হচ্ছে অন্য কোনও দলে নয় নিজের দল গঠনের পথে হাঁটছেন এই তরুণ নেতা।

AAP ছেড়ে নিজের দল গঠনের পথে রাঘব চাড্ডা (Raghav Chadha)?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সমর্থকের পোস্টে দাবি করা হয়, দেশের তরুণ প্রজন্ম চাইছে রাঘব নিজস্ব একটি রাজনৈতিক দল গড়ুন, যার সম্ভাব্য নাম হতে পারে ‘Gen-Z Party’। ওই পোস্টে আরও বলা হয়, অন্য কোনও দলে যোগ দিলে তাঁর জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই নিজের দল গঠনই তাঁর জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হতে পারে। এই পোস্টের উত্তরে রাঘব চাড্ডা শুধু লিখেছিলেন “interesting thought”। কিন্তু তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যই রাজনৈতিক মহলে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই দাবি করেছেন, এই মন্তব্য নিছক প্রতিক্রিয়া নয়, বরং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে যুবসমাজের মধ্যে তাঁর জনপ্রিয়তা এবং আলাদা রাজনৈতিক পরিচয়ের সম্ভাবনা এই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

আরও পড়ুন: পহেলা বৈশাখের আগে সোনার দাম ঊর্ধ্বমুখী! ফের পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের, জানুন আজকের রেট

এই জল্পনার পিছনে রয়েছে আপের সঙ্গে তাঁর ক্রমবর্ধমান দূরত্ব। সম্প্রতি তাঁকে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এমনকি বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, সংসদে আগে থেকেই তাঁর বক্তব্য রাখার সুযোগও সীমিত করা হচ্ছিল। এই ঘটনাগুলি দলের অভ্যন্তরে মতবিরোধ এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে সই না করাকে কেন্দ্র করেই চাড্ডার সঙ্গে আপ নেতৃত্বের দ্বন্দ্ব চরমে ওঠে। দলের নেত্রী  অতিশী মারলেনা এবং  সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে চাড্ডা পিছিয়ে গিয়েছেন। যদিও চাড্ডা নিজেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন এবং ইঙ্গিতপূর্ণ বার্তায় দলের সঙ্গে মতপার্থক্যের কথা তুলে ধরেছেন।

আরও পড়ুন: ভোটের আগে অ্যাকশন মোডে ED! একসাথে ১২ জায়গায় তল্লাশি, কোন মামলায়?

এই পরিস্থিতিতে বিরোধী দল বিজেপিও আক্রমণ শানাতে ছাড়েনি। দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব কটাক্ষ করে বলেন, আপ নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে চাড্ডাকে (Raghav Chadha) চুপ করানোর চেষ্টা করছে। একইসঙ্গে তিনি  অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের ব্যবহার করে পরে দূরে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন। যদিও আপাতত রাঘব চাড্ডার রাজ্যসভার আসন ২০২৮ পর্যন্ত সুরক্ষিত, তবুও নতুন দল গঠন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং তরুণ ভোটব্যাঙ্ক, এই সব মিলিয়ে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker