বাবার মৃত্যুর ধাক্কা সামলাচ্ছে ছোট্ট সহজ, কী বললেন মা প্রিয়াঙ্কা?

তালসারিতে রাহুলের মৃত্যুর পর প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। শুটিং করতে গিয়ে বালিতে পা ঢুকে গিয়ে অঘটনে মৃত্যু হয় রাহুলের। এরপর কিছুদিন বাংলায় ইন্ডাস্ট্রি তোলপাড় হয়। টেকনিশিয়ান আর্টিস্ট এবং তারকাদের জীবনের ঝুঁকি এবং নানা নিয়ম নিয়ে প্রশ্ন ওঠে। এরকম অসময়ে রাহুলের অকাল মৃত্যু যেন মেনে নিতে পারেননি কেউই। প্রায় একই সঙ্গে গোটা ইন্ডাস্ট্রি সেই প্রয়োজনীয় সংস্থার গাফিলতির সরব হয় এবং লীনা গাঙ্গুলি সহ ম্যাজিক মোমেন্টস এর আরো চারজন কর্ণধারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাহুল অভিনেতা হিসেবে যতটা জনপ্রিয় ছিলেন, ইউটিউব চ্যানেল সহজ কথার জন্য অতটাই জনপ্রিয় ছিলেন। তার অকালে চলে যাওয়ায়, পরিবারের সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যে মানুষটি সাফার করেছেন, সে বোধহয় তার ছেলে সহজ। ছেলেকে অন্যরকম লাইফ ভ্যালু দিয়ে বড় করছিলেন রাহুল। বাবার মৃত্যুর পর মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়ে সে। আদৌ কি বাবার মৃত্যু টাকে সহজ ভাবে নিতে পেরেছে ছোট্ট সহজ? প্রসঙ্গে রাহুলের মৃত্যুর পর, সহজকে দেখা গিয়েছিল বাবার শেষকৃত্য সম্পন্ন করতে কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হতে। ছোট্ট বাচ্চাটিকে যেন কেউ বিরক্ত না করেন, এমনটাই আর্জি জানানো হয়েছিল তাদের পরিবারের পক্ষে।
Mimi Chakraborty: ‘একটা সুস্থ সমাজ’, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এবারের নির্বাচন থেকে কী আশা করছেন মিমি?
কিন্তু সে ছোট্ট মানুষটার এখন কি অবস্থা? ছোট থেকেই খুব স্পষ্টবাদী সহজ। যেদিন বাবার প্রোগ্রামে এসেছিলেন, সেদিনই সকলের মন জয় করে নিয়েছিলেন তার উপস্থিত বুদ্ধি এবং বাচিক সত্তার মাধ্যমে। তাইতো প্রিয়াঙ্কাকে যখন জিজ্ঞেসা করা হলো এখন সে কেমন আছে, সহজ ভাষায় বেশ কয়েকটি উত্তর দিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী সাফ জানিয়ে দেন, “আমরা প্রত্যেকেই এই ঘটনাটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমাকে তো এখন নিজেকে সময় নিয়ে ডিসিপ্লিন হতে হবে।”
Rahul Roy: ভাইরাল রিল নিয়ে ট্রোলড রাহুল রায়, জবাবে বললেন- “আমার সংগ্রাম নিয়ে হাসবেন না”
এখানেই থামলেন না প্রিয়াঙ্কা। তার কথায়, “প্রত্যেকেই নিজের মতন করে ওই ঘটনার পর সুস্থ থাকার চেষ্টা করছেন। আমি যেই সময় ব্রেকটা নিয়েছিলাম, এ সময়টা আমার পরিবারের সঙ্গে আমার দরকার ছিল। এই মুহূর্তে আমায় সতর্ক ও হতে হবে।” কিন্তু মা হয়েও ছেলে এখন কেমন আছে, সে উত্তর দিতে রাজি নন প্রিয়াঙ্কা। সোজাসুজি বললেন, সহজ কেমন আছে এখন আমি যেটাই বলবো সেটাই হয়তো আমার দিকের কথা বলা হবে। চেষ্টা করছে। নিজেকে স্কুলের মধ্যে ব্যস্ত রাখার, প্রতিদিনের যেই লাইফ স্টাইলে মিশে যাওয়ার চেষ্টা করছে। ও কেমন আছে, বা ওর মাথায় কি চলছে, সেটা কিছুদিন পর ও নিজেই বলতে পারবে। আমি যদি বলি ও ঠিক আছে, বা যদি এও বলি যে ও ঠিক নেই, দুটোই আমার পারসেপশন। ওর নিজের বলা অবধি অপেক্ষা করা দরকার।



