কুমড়ো পাতায় চিংড়ির ভাপা বানান সহজে, প্রণালী রইল

বাংলা হান্ট ডেস্ক: গরম কালে হালকা-পাতলা খাবার খেতে সকলেই পছন্দ করেন। তবে আপনি যদি অল্প সময়ের মধ্যে হালকা-পাতলা হলেও অল্প সময়ের মধ্যে সুস্বাদু খাবার বানাতে চান। তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু সময় লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ভাপা (Recipe)। প্রণালী রইল।
সামান্য সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কুমড়ো পাতার চিংড়ি ভাপা (Recipe)
এই গরমের মধ্যে আপনার বাড়িতে যদি অতিথি আসে। তাহলে তাদেরকে কি খেতে দেবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে চিন্তা করার কোনো কারণ নেই। বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে। পাশাপাশি যদি কুমড়ো পাতা থাকে। তাহলে অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলুন সুস্বাদু কুমড়ো পাতার চিংড়ি ভাপা। দেখে নিন সেই প্রণালী (Recipe)।
আরও পড়ুন: দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে অফবিট সৌন্দর্যের খোঁজে? আপনার জন্য অপেক্ষায় পেশক
উপকরণ:
৫-৬টি তাজা মাঝারি আকারের কুমড়োপাতা
২৫০ গ্রাম ছোট আকারের চিংড়ি
২-৩ টেবিল চামচ সর্ষেবাটা
১ টেবিল চামচ পোস্তবাটা
২ টেবিল চামচ নারকেলকোরা
৫-৬টি কাঁচালঙ্কাবাটা
৩-৪টি চেরা কাঁচালঙ্কা
আধ চা-চামচ হলুদ
২-৩ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে কুমড়োপাতা ভালো করে কুচিয়ে ধুয়ে নিন। এরপর নুন দিয়ে অল্প ভাপিয়ে নিন তা। তারপর চিংড়ি, শাক, নুন, হলুদ, কাঁচালঙ্কাবাটা, সর্ষে-পোস্ত বাটা, নারকেলকোরা দিয়ে খুব ভাল করে মাখিয়ে নিন। তবে মাথায় রাখবেন সর্ষের তেল একটু বেশি লাগবে এই রান্নায়। না হলে ঝাঁজ বা স্বাদ আসবে না। এরপর সমস্ত উপকরণ ভাল করে মাখিয়ে টিফিন কৌটোয় ভরে গরম জলে মিনিট ১০-১৫ ভাপিয়ে নিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।



