হাওড়া স্টেশনের বাইরে অবৈধ দখলের বিরুদ্ধে ফের বড় অভিযান প্রশাসনের

সবদিক নিউজ: এবার হাওড়া স্টেশন (Hawrah Station) সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। শনিবার গভীর রাতে হাওড়া স্টেশনে বাইরে বেআইনি দোকান ঘর উচ্ছেদ অভিযান চললো। একের পর এক বেআইনি দোকানগুলোকে গুঁড়িয়ে দেওয়া হল। শনিবার রাতে রেল পুলিশ হাওড়া স্টেশনে এই উচ্ছেদ অভিযান চালায়। আর এই অভিযানে প্রায় ১৫০ এর বেশি দোকান ভেঙে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে।
মধ্যরাতে হাওড়া স্টেশনের বাইরে ফের বুলডোজার অভিযান (Hawrah Station)
বিধানসভা নির্বাচনের পর, রাজ্যে এসেছে বিজেপি সরকার। আর রাজ্য ক্ষমতা দখলের পর থেকেই চলছে নানারকমের কর্মকাণ্ড। জায়গায় জায়গায় অবৈধ দখলদারি গুলিকে যথারীতি বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই রকমই শনিবার গভীর রাতে হাওড়া স্টেশনের (Hawrah Station) বাইরে চলল বড় আকারের উচ্ছেদ অভিযান।

সপ্তাহশেষে এক ধাক্কায় কমল সোনার দাম! একনজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট
জানা যায় বছরের পর বছর ধরে ফুটপাত ও সরকারি রাস্তা দখল করে গড়ে উঠেছে দোকান। আর এবার সেই দোকানগুলোকে উচ্ছেদ করার জন্যই এই অভিযান চালালো প্রশাসন। প্রশাসনের তরফ থেকে সরকারের জমি থেকে দোকানদারদের উচ্ছেদ করার জন্যই এই অভিযান চালানো হয় বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের চলাচলের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ওই জায়গা ফাঁকা করার জন্য আগেই ওই ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছিল বলে রেল সূত্রে জানানো হয়েছিল। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। পাশাপাশি লক্ষ লক্ষ যাত্রীদের চাপ থাকে প্রতিদিন।
প্রসঙ্গত দীর্ঘদিন ব্যবসায়ীদের উঠে যাওয়ার কথা বলা হলেও তাঁরা কথা কানে তোলেননি বলে অভিযোগ। এই বিষয়ে রেল পুলিশ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্যই এই উচ্ছেদ অভিযান হয়েছে। এলাকায় ব্যবসায়ীদের দৌরাত্ম্যে যাতায়াতে সমস্যা হত বলেও জানা গেছে (Hawrah Station)।



