0%

হয়রানির শিকার হতে হয়েছে! কোহলির সঙ্গে বিতর্কের কুৎসিত পরিণতি ফাঁস হেডের স্ত্রীর 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর ট্র্যাভিস হেডের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি (Virat Kohli-Travis Head Controversy)। এরপর সোশাল মিডিয়ায় হয়রানির শিকার হয়েছেন হেড ও তাঁর স্ত্রী জেসিকা হেড। যা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং অজি ক্রিকেটারের স্ত্রী। কী বলেছেন তিনি? 

এই বিষয়ে আরও খবর

গত ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এই ঘটনার সূত্রপাত। সেই ম্যাচে বড় জয় পায় হায়দরাবাদ। আরসিবি’র ব্যাটিংয়ের সময়ও কোহলির সঙ্গে হেডের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। এমনকী হেডকে বোলিংয়েও আসতে বলেন। ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠেছিল, তা স্পষ্ট না হলেও ম্যাচ শেষে করমর্দনের সময় কোহলির হেডকে এড়িয়ে যাওয়া নতুন করে বিতর্ক তৈরি করে।

এর পরেই সোশাল মিডিয়ায় হেড ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এমনকী হুমকিও দেওয়া হয়। পুরনো পারিবারিক ছবিতেও কুরুচিকর মন্তব্য করা হয়। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা বলেন, “বিশ্বকাপের পর যেভাবে আমাদের গালিগালাজ হয়েছিল, এটি যেন তারই পুনরাবৃত্তি। ঘুম থেকে উঠে দেখি ইনবক্স ভরে গিয়েছে। সেখানে অসংখ্য আক্রমণাত্মক বার্তা। আমরা ঠিক আছি। কিন্তু এখন আমাদের বন্ধু ও পরিবারকেও টার্গেট করা হচ্ছে।”

এ ধরনের অভিজ্ঞতা তাঁদের জন্য নতুন নয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও একই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরও একইভাবে হুমকি ও কুরুচিকর আচরণের শিকার হতে হয়েছিল তাঁদের। এমনকী গুরুতর হুমকির ঘটনাও সামনে এসেছিল। পরবর্তীতেও বিভিন্ন ম্যাচের পর এই প্রবণতা থামেনি। ২০২৪ সালের বক্সিং ডে টেস্টের পরও একই ধরনের ঘটনা ঘটে বলে জানা যায়।

জেসিকা আরও বলেন, “খেলায় আবেগ থাকবেই, কিন্তু মনে রাখতে হবে। মাঠের বাইরেও আমরা সবাই মানুষ, আমাদের পরিবার আছে। মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্মান নিয়ে এখনই গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন। আশা করি, মানুষ আরও সহানুভূতিশীল হবে।” এদিকে পুরো বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি ট্রাভিস হেড। তবে ম্যাচের পর তাঁর একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে জল্পনা তৈরি হয়। সেখানে লেখা ছিল ‘কিপ দ্য বডি গেসিং’। অনেকের কৌতূহল বাড়িয়েছে। তবে সেটি আদৌ কোহলি-ঘটনার ইঙ্গিত কি না, তা এখনও নিশ্চিত নয়।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker