0%

হিমালয়ের কোলে শান্ত-সুন্দর এক গন্তব্য, রাভাংলার কাছেই অপেক্ষায় এই জনপদ

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি অফ বিটে ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। জায়গাটি হল সেলেপ। দক্ষিণ সিকিমের জনপ্রিয় এই জায়গাটি পর্যটক কেন্দ্র রাভাংলা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত (Travel)।

রাভাংলার কাছেই লুকিয়ে পাহাড়ি সৌন্দর্যের ভাণ্ডার (Travel)

সেলেপ গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে স্পষ্ট দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সহ বিস্তীর্ণ হিমালয় পর্বতমালা। চারপাশ জুড়ে রয়েছে সবুজে মোড়া পাহাড় ও ঘন বনভূমি। এখানে আসলে আপনি শহরের কোলাহল ভুলে যাবেন (Travel)।

 

Travel a treasure trove of mountain beauty lies hidden near Ravanglaআরও পড়ুন: হঠাৎ বাড়ল সোনার দাম; আজকের ২২ ও ২৪ ক্যারেট গোল্ড প্রাইস কত জানুন

এছাড়াও এখানে আসলে সিকিমি পরিবারগুলির খামারবাড়ি ঘুরে দেখা, তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানা এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু নিরিবিলি সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা। পাশাপাশি পাখিপ্রেমীদের জন্যও জায়গাটি বিশেষ আকর্ষণীয়। তাছাড়া আশপাশের বনাঞ্চলে দেখা মেলে নানা প্রজাতির হিমালয়ান পাখি ও রঙিন প্রজাপতির।

শিলিগুড়ি থেকে সেলেপের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার এবং সড়কপথে পৌঁছতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। নিকটতম বিমানবন্দর বাগডোগরা, যার দূরত্ব প্রায় ১৩২ কিলোমিটার। ট্রেনে গেলে নামতে হবে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে, সেখান থেকে সহজেই গাড়ি ভাড়া পাওয়া যায়।

পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসার শ্রেয় হবে (Travel)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker