সপ্তাহের মাঝেই ভোগান্তি, ৭ দিন ধরে বাতিল আদ্রা ডিভিশনের একগুচ্ছ ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : আগামী কয়েকদিন আদ্রা শাখায় ব্যাহত হতে চলেছে ট্রেন পরিষেবা। পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হতে চলেছে এই শাখায়। তাই বেশ কিছু লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railways) কর্তৃপক্ষ। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলেও জানা গিয়েছে।
একগুচ্ছ ট্রেন (Indian Railways) বাতিল থাকবে আদ্রা ডিভিশনে
দক্ষিণ পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী ৮-১৪ জুন পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এইপ্রশাসনে

কোন কোন ট্রেন বাতিল: বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮-১১ জুন আদ্রা-আসানসোল-আদ্রা মেমু পুরোপুরি বন্ধ থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ট্রেন বাতিল থাকবে আগামী ৯, ১২ এবং ১৪ জুন। আদ্রা-ভাগা-আদ্রা মেমু বাতিল থাকবে ৯ এবং ১৪ জুন। ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু চলাচল করবে না ৯, ১২ এবং ১৪ জুন।
আরও পড়ুন : ‘মনরেগা’র জব কার্ড হোল্ডারদের জন্য বড় আপডেট, এখন থেকে বাধ্যতামূলক ‘এই’ কাজ, কড়া নির্দেশ প্রশাসনের
ঘুরপথে চলবে ট্রেন: বেশ কয়েকটি ট্রেনের (Indian Railways) যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ৯, ১২ এবং ১৪ জুন চক্রধরপু্র-গোমো-চক্রধরপুর মেমু মহুদা স্টেশনে যাত্রা শেষ করবে। সেখান থেকে ফিরবে ট্রেন। ১০ এবং ১৩ জুন আসানসোল-টাটানগর-আসানসোল মেমু, আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু, খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস যাত্রা শেষ করবে আদ্রা স্টেশনে।
আরও পড়ুন : বোরখায় আপত্তি নেই, তুলসীর মালা পরায় হেনস্থা ছাত্রীকে! শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগে উত্তপ্ত কেষ্টপুরের স্কুল
আগামী ১১ জুন টাটানগর-আসানসোল-বরাভূম মেমুর সফর শেষ হবে আদ্রা স্টেশনে। এছাড়া ৯ এবং ১৩ জুন টাটানগর-হাতিয়া এক্সপ্রেস চিরাচরিত রুটের বদলে চান্ডিল, গুন্ডা বিহার, মুরি স্টেশনের রুট দিয়ে যাতায়াত করবে।




