‘ইনস্টাগ্রামে আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি’, জি-৭ বৈঠকে মোদি সাক্ষাতে মিষ্টি হাসি মেলোনির

জি-৭ বৈঠকে ফের চর্চায় মোদি-মেলোনি রসায়ন। বৈঠকে রাষ্ট্রনেতাদের ভিড়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উপস্থিত হতেই জটলাকে পিছনে ফেলে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’জনের করমর্দন ও মেলোনির মিষ্টি হাসি নজর কেড়েছে বিশ্বের। ছবি তোলার জন্য সকলে একত্রিত হলে সেখানে একে অপরকে উষ্ণ অভিবাদন জানান দুই রাষ্ট্রপ্রধান। সংক্ষিপ্ত আলাপচারিতায় মেলোনি বলেন, “ইনস্টাগ্রামে আমরাই এখন সবচেয়ে জনপ্রিয় জুটি।”
জি-৭ বৈঠক উপলক্ষে মঙ্গলবার ফ্রান্সে একত্রিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনের ফাঁকে একে অপরের সঙ্গে করমর্দন ও আলাপচারিতা সেরে নেন সকলেই। ছবি তোলার আগে মঞ্চে রাষ্ট্রনেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন। ঠিক সেই সময় আলাদাভাবে নজর কেড়ে নেন প্রধানমন্ত্রী মোদি ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রনেতাদের ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে মোদির সঙ্গে করমর্দন করছেন মেলোনি। এরপর কোনও বিষয়ে সামান্য কথোপকথন হয় দু’জনের। হাসিতে ফেটে পড়েন ইতালির প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, মেলোনির সঙ্গে দেখা ও করমর্দনের সময় মোদি বলেন, ‘আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।’ প্রত্যুত্তরে মেলোনি বলেন, “হ্যাঁ। আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন
আরও পড়ুন:
মেলোনির সঙ্গে দেখা ও করমর্দনের সময় মোদি বলেন, ‘আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।’ প্রত্যুত্তরে মেলোনি বলেন, “হ্যাঁ। আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”
মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। মাসখানেক আগে সেই মেলোডি চর্চা নতুন করে সংবাদ শিরোনামে উঠে আসে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মোদি-মেলোনি। সেখানে ইটালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” সেই চকোলেটের প্যাকেট সকলকে দেখান তিনি। এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। এই ভিডিওর পর মোদি-মেলোনি সম্পর্কের রসায়ন নতুন করে চর্চায় উঠে আসে। মুচকি হাসি দিয়ে নেটিজেনরা লিখেন, “ব্যাপারটা খুবই চকোলেটি।”
Modiji and meloni 😍 pic.twitter.com/6iWmtkCIUN
— Jash (@jeetcasm) June 16, 2026
উল্লেখ্য, ২০২৩ সালে মোদি-মেলোনি দ্বিপাক্ষিক বৈঠকের পর নেট দুনিয়ায় চর্চিত এই দুই রাষ্ট্রপ্রধান। এরপর থেকে দফায় দফায় ভাইরাল হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ভিডিও। ২০২৪ সালে সোশাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে ‘মেলোডি’ শব্দটির উল্লেখ করেছিলেন মোদি। এরপর থেকে বিভিন্ন বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার উপস্থিতি, তাঁদের আলাপচারিতা নিয়ে কম আলোচনা হয়নি। ২০২৬ সালে জি-৭ বৈঠকে ফের তৈরি হল পুরনো সেই মেলোডি মুহূর্ত।
আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন
সর্বশেষ খবর
শেয়ার
লিংক



