0%

মহিলাদের বড় চিন্তা দূর হল! অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। রাজ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই প্রকল্প। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। পাশাপাশি ঢুকতে শুরু করেছে টাকাও। কিন্তু অনেকেই আছেন যাঁরা এখনও কোনো টাকা পাননি। প্রকল্পের নিয়ম-কানুন নিয়ে এখনও আবেদনকারীদের মধ্যে ধোঁয়াশা রয়েছে।

একই পরিবারের দুই ‘অন্নপূর্ণা’ টাকা পাবেন? Annapurna Yojana

অনেকেরই প্রশ্ন, একই পরিবারের দু’জন মহিলা সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন কিনা। অন্নপূর্ণা যোজনার নির্দেশিকা অনুসারে, একই পরিবারের দু’জন মহিলা সদস্য অবশ্যই আবেদন করতে পারেন। সাধারণত একটি পরিবারের একাধিক মহিলা সদস্য যদি নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিগুলো পূরণ করতে পারেন, তাঁদের আবেদন খারিজ হওয়ার কোনো বিষয় নেই।

যদি কোনও পরিবারে যদি শাশুড়ি এবং বৌমা—উভয়েই প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন তবে তাঁরা দুজনেই আলাদা আলাদা ভাবে আবেদন করতে পারেন। এই বিষয়ে আনুষ্ঠানিক গাইডলাইন বা নিয়মাবলী জারি করে সরকার জানায়, একক রেশন কার্ডধারী বা একজন মহিলা প্রধানের একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।

অর্থাৎ, একই ছাদের তলায় বসবাস করলেও বাড়ির দুই মহিলার এই সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে সরকারি কোনও সরাসরি নিষেধাজ্ঞা নেই। আবার নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনও যৌথ পরিবারে দু’জন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাঁদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাঁদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসেবে ধরা হবে। এক্ষেত্রে দু’জনই প্রকল্পের সুবিধা পাবেন।

জানা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে, উভয় পরিবারেরই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দু’জনই আর্থিক সুবিধা পাবেন। দু’জনই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। মাথায় রাখতে হবে, আবেদন সঠিক থাকলে এবং বাকি সব শর্ত পূরণ হলে অন্নপূর্ণা প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা ভাতা পাবেন।

Annapurna Yojana

আরও পড়ুন: ‘যাঁর সত্যিই..,’ বিতর্কের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন অর্থমন্ত্রী

উল্লেখ্য, এই প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা করে সুবিধা দেওয়া হয়। আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker