0%

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ ৬ জওয়ানের নাম প্রথম প্রকাশ্যে আনল সরকার, দেওয়া হচ্ছে মরণোত্তর সম্মানও

নয়া দিল্লি: ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) শহিদ ভারতীয় ছয় সেনাকর্তা ও জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্রীয় সরকার (Central Government)। দিন কয়েক আগেই ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তি হয়েছে। এতদিন পর্যন্ত শহিদ সেনাকর্মীর নাম প্রকাশ্যে আনা হয়নি। এবার নামের সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে (National War Memorial) ওই শহিদদের নাম খোদাই করা হয়েছে। মরণোত্তর সম্মানও দেওয়া হচ্ছে তাঁদের।

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারত যে সামরিক অভিযান চালিয়েছিল, তারই নাম অপারেশন সিঁদুর। সেই অভিযানে শহিদ সেনাদের পরিচয় এতদিন সরকারিভাবে প্রকাশ করা হয়নি। এবার ৬ সেনার নাম ও পরিচয় ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ওয়েবসাইটে ‘রোল অব অনার’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে, নয়া দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ওয়াল 3D-তে শহিদ সেনাদের তালিকায় ছয় জনের নাম খোদাই করা হয়েছে।

শহিদ ৬ সেনাকর্মী হলেন

সুবেদার মেজর পবন কুমার
রাইফেলম্যান সুনীল কুমার, বীর চক্র
ল্যান্স নায়েক দীনেশ কুমার
অগ্নিবীর মুড মুরালি নায়েক
হাবিলদার সুনীল কুমার সিং
সার্জেন্ট সুরেন্দ্র কুমার

ছয়জনের মধ্যে রাইফেলম্যান সুনীল কুমারকে মরণোত্তর বীর চক্র দেওয়া হচ্ছে। আবার সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে মরণোত্তর বায়ুসেনা পদক প্রদান করা হবে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রাণ গিয়েছিল ২৬ জনের। হামলার প্রত্যাঘাতে ৭ মে ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়। পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। ভারতীয় বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে, ১০০ জনের বেশি জঙ্গিকে খতম করা হয়েছে এই বিশেষ অভিযানে। চারদিনের সংঘাতের পর ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker