0%

Gautam Gambhir: এই ৩ ক্রিকেটারের কেরিয়ার নষ্ট করছেন গম্ভীর! খুব তাড়াতাড়ি হারিয়ে যাবেন ভারতীয় দল থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে যুক্ত নেই গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু তাও তাকে নিয়ে সমালোচনা কমছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) প্রভাবিত করে তার নেওয়া একাধিক সিদ্ধান্তের কারণে ভারতীয় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন অনেকেই। নিজের পছন্দের ক্রিকেটারদের দলের সুযোগ দিতে গিয়ে বেশ কিছু ম্যাচ উইনারের কেরিয়ার নষ্ট করছেন তিনি, এমনটা অভিযোগ উঠছে।

আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারদের একটানা সুযোগ দিয়ে যান ভারতীয় কোচ। সফল হওয়া বা ব্যর্থ হওয়া তাদের ক্ষেত্রে দলের জায়গা পাওয়ার বিষয়টি প্রভাবিত করতে পারে না। কিন্তু তাদের কারণে নষ্ট হচ্ছে তিন ভারতীয় ক্রিকেটারের ভবিষ্যৎ। আসুন একে একে দেখে নেওয়া যাক এই তিন ভারতীয় ক্রিকেটারের কেরিয়ার কিভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে।

লোকেশ রাহুল: বর্তমানে ভারতের ওডিআই দলে ফিনিশারের ভূমিকা পালন করেন লোকেশ রাহুল। মূলত পাঁচ নম্বরে ব্যাটিং করে থাকেন তিনি। দল কোনওদিনও খারাপ ভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলে ইনিংসকে গড়ার দায়িত্বও থাকে তার কাঁধে। কিন্তু সাম্প্রতিক অতীতে ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিংয়ের সুযোগ দিতে গিয়ে বারবার তার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছেন গম্ভীর। বিশ্বকাপের থেকে এক বছর আগে এরকম পরীক্ষা-নিরীক্ষা লোকেশ রাহুলের আত্মবিশ্বাসে বড় আঘাত হানতে পারে।

Kuldeep Yadav requests leave from BCCI.

কুলদীপ যাদব: ভারতের হয়ে তিন ফরম্যাটে প্রমাণিত ম্যাচ উইনার। কিন্তু গত দুই বছরে কতবার ভারতের জার্সি গায়ে চাপাতে পেরেছেন সেই বিষয়টি নিয়ে ভাবতে গেলে অনেকেই আশ্চর্য হবেন। মূলত অলরাউন্ডার খেলিয়ে দলের ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে কুলদীপের মতো ম্যাচ উইনারের কেরিয়ারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন গম্ভীর।

What did Siraj say about Team India's playing XI?

মহম্মদ সিরাজ: একাধিক তরুণ ফাস্ট বোলারকে একসাথে ভারতীয় দলের সুযোগ দিতে গিয়ে এই অভিজ্ঞ এবং দলের জন্য প্রাণপাত করা ফাস্ট বোলারকে অনিয়মিত ভাবে ভারতীয় দলে সুযোগ দিচ্ছেন গম্ভীর। টানা ম্যাচ প্র্যাকটিসের মধ্যে না থাকার ঘটনা বিশ্বকাপের আগের বছরে সিরাজের আত্মবিশ্বাসে বড় আঘাত হানতে পারে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker