0%

নবান্নেও গেরুয়ার ছোঁয়া, বদলে গেল প্রশাসনিক ভবনের প্রধান ফলক

AK Bangla 24×7 Digital: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ও সরকারি পরিকাঠামোতেও পরিবর্তনের ছাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্প, দফতর ও ভবনে রঙের পরিবর্তনের ধারাবাহিকতায় এবার সেই পরিবর্তনের ছোঁয়া পৌঁছাল রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে। সোমবার সকালে নবান্নে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে ভবনের মাথায় থাকা নীল রঙের পরিচিত নামফলকের পরিবর্তে বসানো হয়েছে নতুন গেরুয়া রঙের ফলক। সেখানে উজ্জ্বল গেরুয়া পটভূমিতে লেখা রয়েছে ‘নবান্ন’। যদিও ভবনের বাইরের রঙে আপাতত কোনও বড় পরিবর্তন আনা হয়নি, তবুও প্রধান ফলকের এই বদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এটি শুধুমাত্র রঙের পরিবর্তন নয়; বরং নতুন সরকারের প্রশাসনিক ভাবনা ও রাজনৈতিক দর্শনের প্রতীকী প্রকাশ। উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই নবান্নকে গেরুয়া আলোকসজ্জায় সাজানো হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় প্রশাসনিক ভবনের পরিচয়বাহী ফলকেও এল নতুন রূপ।

এর আগেই বর্তমান সরকার সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির ইউনিফর্মের রঙে পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে তৎকালীন সরকারের উদ্যোগে সরকারি স্কুলে নীল-সাদা রঙের ইউনিফর্ম চালু হয়েছিল। কিন্তু নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট স্কুলগুলি ২০২২ সালের আগে প্রচলিত নিজস্ব ইউনিফর্মের রঙেই ফিরে যেতে পারবে। ফলে বহু বিদ্যালয়ই তাদের পুরনো ঐতিহ্যবাহী পোশাক পুনরায় চালু করার প্রস্তুতি শুরু করেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker