0%

গরম ভাত, রুটি বা পরোটার সেরা সঙ্গী! মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন দই আলু

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। এবার আপনি যদি চটজলতি কোন খাবার বানাতে চান তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। কারণ আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনি মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন দই আলু। রইল তার রেসিপি (Recipe)।

কম উপকরণে ঝটপট তৈরি করুন দই আলু (Recipe)

আপনি যদিও চকদু জল দিয়ে কোন খাবার বানাতে চান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই দেখুন। কারণ সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু আলোর এই রেসিপিটি। রইল আজকে প্রতিবেদনে কিভাবে বানাবেন দই দিয়ে আলু। প্রণালী দেখে নিন (Recipe)।

Recipe quickly prepare Dahi Aloo with minimal ingredients

আরও পড়ুন: মেঘ-কুয়াশায় মোড়া দুয়ারখোলা, প্রকৃতির কোলে কাটিয়ে আসুন দু’দিন

উপকরণ:

ছোট আলু: ৫০০ গ্রাম

ঘন দই: আধ কাপ

গুঁড়ো হলুদ: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ

গোটা ধনে: ১ চা চামচ (শুকনো খোলায় ভাজা)

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

হিং: আধ চা চামচ

গোটা জিরে: ১ চা চামচ

তেজপাতা: ১টা

ধনেপাতা কুচি: ১ মুঠো

ঘি: ১ টেবল চামচ

প্রণালী: প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর জল দিয়ে দই ফেটিয়ে নিন। এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিন।এবার
কড়াইতে ঘি গরম করে জিরে, তেজপাতা, হিং ফোড়ন দিন। ফাটতে শুরু করলে আলু দিয়ে নুন দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। দু’মিনিট ভেজে নিয়ে ফেটানো দই দিন। ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। ঝোল যেন পাতলা হয়ে আলুর উপর ভাসতে থাকে। তারপর গরম গরম পরোটা অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker