বোমা হাতে রেস্তরাঁয় প্রবেশের চেষ্টা মহিলার! মস্কোয় বিস্ফোরণে মৃত ৩, নেপথ্যে ইউক্রেনের ষড়যন্ত্র?

Moscow
রাশিয়ার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাতে মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারে বহু মানুষের ভিড় ছিল। এক অজ্ঞাতপরিচয় মহিলা বোমা হাতে সেখানে একটি রেস্তরাঁয় প্রবেশের চেষ্টা করেন। রেস্তরাঁয় তখন একটি অনুষ্ঠান চলছিল। মহিলাকে দেখেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের।




