East Bengal: দুরন্ত প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের! কলকাতা লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত লাল-হলুদ ব্রিগেড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃষ্টি বিঘ্নিত কলকাতা লিগের (CFL 2026) ম্যাচে মরিয়া লড়াই করে হার বাঁচালো ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে বেশ কিছুক্ষণ স্থগিত ছিল ইস্টবেঙ্গল বনাম বেহালা এসএস (East Bengal vs Behala SS) ম্যাচ। টানা দুইবারের চ্যাম্পিয়নদের হারাতে বেহালার বাঙালি ফুটবলাররা এদিন জান লড়িয়ে দেয়। এদিন খেলা বন্ধ হওয়ার আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ছিল ক্লাবটি। কিন্তু শেষপর্যন্ত দুরন্তভাবে ম্যাচে ফিরে ৩-৩ ফলে ড্র করে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখে বিনো জর্জের লাল হলুদ বাহিনী।




