পাকিস্তানে ‘হামজা’ রহস্য! বেছে বেছে ৩০ লস্কর সদস্য খতম, দাবি খোদ ভারতশত্রু জঙ্গি সংগঠনের

পাকিস্তানে হামজা রহস্য! অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত কমপক্ষে ৩০ লস্কর জঙ্গি। খোদ জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবা এই দাবি করেছে। প্রশ্ন উঠছে, পাকিস্তানের মাটিতে বেছে বেছে ‘মোস্ট ওয়ান্টেড’ ভারতশত্রু লস্কর জঙ্গিদের খুন করছে কে বা কারা?
লস্করের সঙ্গী বলে পরিচিত জঙ্গি রিজওয়ান হানিফের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে সে দাবি করেছে, গত তিন থেকে চার বছরে মধ্যে তাদের নিষিদ্ধ সংগঠনের অসংখ্য সদস্যের ‘রহস্যমৃত্যু’ হয়েছে। ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলা জড়িত ছিল লস্কর। ওই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরাই খুন হয়েছেন ও হচ্ছেন পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। জানা গিয়েছে, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালকোট ও মুজাফফরাবাদে অজ্ঞাত হামলাকারীর হাতে ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি নিহত হয়েছে।
আরও পড়ুন:
আল-কায়েদা ও তালেবানের সঙ্গে সম্পর্কের কারণে, ভারতে সন্ত্রাস চালানোর অভিযোগে ২০০৫ সালে রাষ্ট্রসংঘ নিষেধাজ্ঞা চাপায় লস্করের উপরে। এই প্রথমবার তারা প্রকাশ্যে এই ধরনের হত্যাকাণ্ডের কথা স্বীকার করল। ইতিমধ্যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি লস্কর ঘনিষ্ট হানিফের ভিডিওর সত্যতা যাচাই করেছে। জানানো হয়েছে, ভিডিওর ব্যক্তি লস্করের একজন শীর্ষস্থানীয় সন্ত্রাসবাদী, যাকে ভারত খুঁজছে।
আরও পড়ুন:
ভিডিওতে হানিফ দাবি করেছে, ভারতীয় গুপ্তচর সংস্থাই এই পরিকল্পিত হত্যাকাণ্ডগুলির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, ভিডিওটিতে রিজওয়ান হানিফকে হিন্দু ধর্মের বিরুদ্ধে আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ ভাষা ব্যবহার করতেও শোনা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
শেয়ার
লিংক



