0%

পুজোয় শিয়ালদা-কৃষ্ণনগর রুটে টিকিট চেকিং অভিযান, বিপুল জরিমানা আয় রেলের | Indian Railways Ticket Checking Survey

সৌভিক মুখার্জী, কলকাতা: রেলের (Indian Railways) তরফ থেকে বারবার সতর্ক করা হয়, টিকিট ছাড়া ট্রেনে না উঠতে। তবে তা সত্ত্বেও দুর্গাপুজোর মরশুমে বিনা টিকিটে যাত্রা চিত্র ছিল চোখের পড়ার মতো। সম্প্রতি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফ থেকে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং দায়িত্বশীল ভ্রমণে উৎসাহিত করতে একটি টিকিট চেকিং অভিযান চালানো হয়। শিয়ালদা-নৈহাটি-রানাঘাট-কৃষ্ণনগর রুটে চলে এই অভিযানে। আর সেখানেই ধরা পড়ে একাধিক অনিয়ম। এমনকি লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও খবর।

টিকিট চেকিং অভিযানে বিপুল টাকা আয় রেলের

জানা গিয়েছে, এই অভিযান চলাকালীন মোট ৩৮৭টি অনিয়ম ধরা পড়েছে, যার মধ্যে টিকিট বিহীন ভ্রমণের পরিসংখ্যান ২৬০টি। পাশাপাশি বুক না করা লাগেজের ক্ষেত্রে ১৮০টি এবং থুথু খেলার ১টি ঘটনা রয়েছে। আর এই অভিযান থেকে টিকিট চেকাররা মোট ১ লক্ষ ৪৩ হাজার ৭০৫ টাকা জরিমানা আদায় করেছে। শিয়ালদা ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান শুধুমাত্র নিয়ম প্রয়োগের জন্য নয়, বরং যাত্রীদের রেলের নিয়ম মেনে চলা, পরিচ্ছন্নতা বজায় রাখা, রেল স্টেশন এবং ট্রেনের মধ্যে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে সচেতনতা তৈরির জন্য পরিচালিত।

এমনকি রেলের তরফ থেকে সমস্ত যাত্রীদের আহ্বান জানানো হয়েছে, যাতে তারা বৈধ টিকিট কেটে ভ্রমণ করেন। পাশাপাশি আবর্জনা ফেলা বা থুতু খেলা থেকে বিরত থাকতে এবং দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সবার জন্যই নিরাপদ, পরিচ্ছন্ন এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত হবে। সবচেয়ে বড় ব্যাপার, প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলিতে অনবরত প্রচার করা হচ্ছে যে “টিকিট ছাড়া কেউ ভ্রমণ করবেন না।” তা সত্ত্বেও সেই নিয়ম মানতে নারাজ আমজনতা।

চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা, নৈহাটির বড়মার মন্দির নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত সরকারের

এই অভিযানের সময় নৈহাটি এবং কৃষ্ণনগর সিটি জংশনসহ বেশ কিছু স্টেশন ও ট্রেনের কোচে কর্মীরা যাত্রীদের টিকিট ও লাগেজ পরীক্ষা করেন। এক যাত্রী এই অভিযানের প্রশংসা করে শিয়ালদা সাউথ সেকশন বিশেষ করে ক্যানিং পর্যন্ত গোটা রুটে নিয়মিত এমন চেকিং চালানোর অনুরোধ জানিয়েছেন। এমনকি তিনি জানিয়েছেন, শুধু বিশেষ দিন নয়, বরং প্রতিদিন এই ধরনের পরীক্ষা করা উচিত। পাশাপাশি শিয়ালদা-বনগাঁ সেকশনেও নিয়মিত টিকিট চেকিংয়ের দাবি উঠছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker