কলকাতার আসন পুনর্বিন্যাস নিয়ে রায়দানের আগে পুরভোট ঘোষণা নয়! বড় নির্দেশ হাইকোর্টের

SOBDIK NEWS: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। সিঙ্গেল বেঞ্চ থেকে এই জল ডিভিশন বেঞ্চ অবধি গড়িয়েছে। এবার সেই মামলায় বড় নির্দেশ দিল আদালত। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, এই মামলার রায়দানের আগে পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না।
কলকাতার আসন পুনর্বিন্যাস মামলায় হাইকোর্টের বড় নির্দেশ | (Calcutta High Court)
বুধবার তালিকা মেনে বিচারপতি ভট্টাচার্য ও বিচারপতি রায় মুখোপাধ্যায়ের বেঞ্চে কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটি শুনানির জন্য উঠেছিল। শুনানি শেষ আদালত জানায়, এই মামলার শুনানি সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার রায় ঘোষণা হবে। তবে তার আগে পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস আইন মেনে না হওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন কসবা নিবাসী সিপিএমের দীপু দাস। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ সেই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে দু’পক্ষের থেকে হলফনামা চেয়েছিল। রাজ্যকে চার সপ্তাহের মধ্যে ও তার পরবর্তী দু’সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে বলেছিল আদালত।
আরও পড়ুনঃ পর্যটকদের সুবিধায় দিঘার বিচ থেকে হকার উচ্ছেদ! বড় সিদ্ধান্ত উন্নয়ন পর্ষদের
এরপর সিঙ্গেল বেঞ্চে এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারী দীপু। তিনি জানান, ছয় সপ্তাহ অপেক্ষা করলে পুরভোট হয়ে যাবে। মামলার আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না। মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছিল। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি।
এদিন হাইকোর্টে কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার শুনানিতে মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আজ শুনানি শেষ হলেও আগামী শুক্রবার রায়দান করা হবে। তার আগে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।



