Entertainment Latest Live News Updates: কেমন হল দেবের ‘প্রজাপতি ২’?

ছবিতে দেব এবং মিঠুনের যুগলবন্দী দেখলে – জয়গুরু বলতেই হয়। এক বাবা তাঁর ছেলেকে আনন্দে দেখতে, জীবনের ক্রনিক কষ্ট থেকে তাঁকে দূরে সরিয়ে রাখতে, এমনকি যখন যেভাবে একজন বাবা তাঁর সন্তানের বিপদে রুখে দাঁড়াতে পারে, প্রজাপতি ২ যেন ঠিক সেটাই। এখানে আগের প্রজাপতি ছবির মত বাবার বিয়ে দেওয়ার প্রসঙ্গ নেই। বরং, বাবা তাঁর ছেলেকে জীবনের নানা অধ্যায়ে এগিয়ে দিতেই পাড়ি দিয়েছেন ভারত থেকে লন্ডন। ছবিতে মুখ্য ভূমিকা দুজনের – গৌর চক্রবর্তী ( মিঠুন চক্রবর্তী ) এবং জয় চক্রবর্তী ( দেব )। এই বাবা ছেলে নিজেদের কেরামতিতে লন্ডনের মানুষের মন জয় করে নিলেন। দুজনের মধ্যে মিল আছে বেশ – রান্নার সঙ্গে দুজনের আত্মার টান। একজন দেশে হোটেল চালান, অন্যজন বিদেশে রান্না করেন।
Dec 26, 2025 13:15 IST
Projapoti 2 Review: জয়-গুরু..! পান্তা ভাতেই মিশল বাপ-ব্যাটার প্রেম, কেমন হল ‘প্রজাপতি ২’?
বাংলা সিনেমা তখনও সম্পর্কের গল্প বলতো, এখনো সম্পর্কের গল্প বলে – তবে এখন সেই গল্পের ধরণ আজ ভিন্ন। গরিব ছেলের বড়লোক মেয়েকে বিয়ে করার প্ল্যানিং প্লটিং আজ অতীত। আজ বাংলা সিনেমা দেখায় বাবার সঙ্গে তাঁর সন্তানের এমন এক দৃঢ় বন্ধন – যা দর্শককে ভাবাবে। অন্তত, দেবের প্রজাপতি ২ ঠিক সেরকমই এক গল্প। একেবারেই প্রজাপতির সঙ্গে এই ছবির কোনও মিল নেই।



