0%

বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন পার্নো? টলিপাড়ার তারকা প্রার্থীর দলবদলে জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের মুখে টলিপাড়ার তারকা প্রার্থীদের নিয়ে জল্পনা ক্রমশ জোরদার হচ্ছে। সেই আবহেই রাজ্য রাজনীতিতে নতুন চমক। সোনা যাচ্ছে অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittra) তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এক সময় যিনি গেরুয়া শিবিরের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন, তিনি এবার দল বদলের সিদ্ধান্ত নিলেন বলে খবর সূত্রের।

রাজনৈতিক দল বদলের সিদ্ধান্ত পার্নোর (Parno Mittra)

গত বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে লড়েছিলেন পার্নো মিত্র (Parno Mittra)। তিনি বরাহনগর আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। তবে সেই নির্বাচনে জয় পাননি পার্নো। জিততে না পারলেও তিনি কিছুদিন দলের সঙ্গেই ছিলেন। এরপর ধীরে ধীরে গেরুয়া শিবির নিয়ে তাঁর মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন পার্নো। নানা কারণেই দলের প্রতি অসন্তোষ বাড়ছিল বলেই খবর। শেষ পর্যন্ত সেই অসন্তোষই দলবদলের পথে নিয়ে এল অভিনেত্রীকে।

২০২৫ সালের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। বর্তমানে বরাহনগর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই পার্নোর (Parno Mittra) তৃণমূলে যোগদান রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এক সময় গেরুয়া শিবিরের তরফে আবারও পার্নোকে ভোটে লড়ার প্রস্তাব দেওয়া হতে পারে বলে চর্চা চলছিল। কিন্তু সেই জল্পনায় কার্যত ইতি টানল তাঁর তৃণমূলে যোগদান। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হবেন?

Parno Mittra Joins TMC

আরও পড়ুনঃ ফর্ম অসম্পূর্ণ বা নথি না থাকলেই তলব! SIR এর প্রথম দফার শুনানিতে কারা ডাক পাবেন? জানুন

কোন আসন থেকে পার্নো (Parno Mittra) ভোটে লড়তে পারেন, নাকি এবার তিনি আদৌ প্রার্থী হবেন কি না, সেই সব প্রশ্নের উত্তর পেতে আপাতত কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। টলিপাড়া থেকে রাজনৈতিক মহল, সবার নজর এখন তৃণমূল ভবনের দিকে। সেখানে পার্নো মিত্র কী বলেন, সেটাই এখন দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker