0%

Indian Railways Luggage Rules: ৬ গুণ জরিমানা দিতে হবে, যদি আপনি ট্রেনে ওঠার সময় এই একটা ভুল করেন!

নয়া দিল্লি: বিমানে ভ্রমণের ক্ষেত্রে লাগেজের সীমা থাকে। সেই ওজনের বেশি ব্যাগ বা লাগেজ নিয়ে গেলে অতিরিক্ত টাকা দিতে হয়। এই নিয়ম সকলেরই জানা। তবে অনেকেই মনে করেন যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এমন নিয়ম নেই। যত ইচ্ছা লাগেজ নিয়ে ট্রেনে ওঠা যায়। কিন্তু এমন মোটেও নয়। যত ইচ্ছা লাগেজ নিয়ে ট্রেনে (Train Luggage Rules) ওঠা যায় না। কোন কম্পার্টমেন্টে ভ্রমণ করলে কত কেজি লাগেজ নিয়ে ওঠা যায়, তার নিয়ম জেনে নিন-

ভারতীয় রেলওয়ে (Indian Railways)-র নিজস্ব লাগেজ রুল বুক আছে। সম্প্রতি সাউথ সেন্ট্রাল রেলওয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে যাত্রীদের টিকিটে ব্যাগেজ লিমিটও থাকে। যদি সেই লাগেজের বেশি বহন করেন, তাহলে তাকে ছয় গুণ পর্যন্ত জরিমানা হতে পারে।

কোন কামরায় ভ্রমণ করলে কত কেজি লাগেজ নিয়ে যাওয়া যায়?

  • এসি ফার্স্ট ক্লাস (1A): ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যায়
  • এসি ২ টায়ার (2A): ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যায়
  • এসি ৩ টায়ার (3A): ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যায়
  • স্লিপার ক্লাস: সর্বাধিক ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যায়
  • সেকেন্ড সিটিং: ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যায়।

যদি অতিরিক্ত লাগেজ নিয়ে যান, তাহলে কী হবে?

যদি অতিরিক্ত লাগেজ বহন করেন এবং তা আগে থেকেই জানিয়ে দেন, তাহলে সাধারণ রেটের তুলনায় দেড় গুণ বেশি চার্জ দিতে হবে। যদি আপনি অতিরিক্ত লাগেজের জন্য বুক না করেন, তাহলে কত অতিরিক্ত ওজন বহন করছেন, তার উপরে পেনাল্টি হবে।

যদি নির্দিষ্ট সীমার বেশি ওজন বহন করেন, তাহলে ৬ গুণ পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে। যদি সর্বাধিক সীমাও পার করে যায়, তাহলে সেই ৬ গুণ চার্জের উপরও ৫০ টাকা দিতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker