0%

LPG Booking Rules Change: ১ মে থেকে বদলে যাচ্ছে LPG Cylinder বুকিংয়ের নিয়ম, গ্যাসের দামও কি বেড়ে যাবে?

নয়া দিল্লি: বড় খবর। ১ মে থেকে বদলে যাচ্ছে এলপিজি সিলিন্ডার বুকিং (LPG Cylinder Booking) ও ডেলিভারি ব্যবস্থা (LPG Cylinder Delivery System)। লক্ষ লক্ষ মানুষের জীবন প্রভাবিত হতে চলেছে এই নয়া নিয়মে। সূত্রের খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indane), ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম নতুন নিয়ম আনতে চলেছে গ্যাস বুকিংয়ের। যাতে বেআইনিভাবে এলপিজি মজুত না করা হয় এবং ব্ল্যাক মার্কেটিং রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বুকিংয়ে সময়ের ফারাক-

শোনা যাচ্ছে, শহরাঞ্চলে দুটি সিলিন্ডারের মধ্যে বুকিংয়ের পার্থক্য ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হচ্ছে। গ্রামাঞ্চলে এই সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হবে। অর্থাৎ একটি সিলিন্ডার ডেলিভারি হলে, দ্বিতীয় সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে ন্যূনতম ২৫ দিনের ব্যবধান রাখতে হবে। যদি কেউ তার আগে বুকিং করার চেষ্টা করেন, তাহলে সিস্টেম থেকে আপনা-আপনি ব্লক করে দেওয়া হবে।

ওটিপি ভিত্তিক ডেলিভারি বাধ্যতামূলক-

নতুন নিয়মে ১ মে থেকে ডেলিভারি অথেনটিকেশন কোড বা ডিএসি বাধ্যতামূলক করা হচ্ছে। এবার থেকে ব্লু বুক বা রিসিপ্ট না দেখালে, গ্রাহকরা সিলিন্ডার পাবেন না। বুকিং করলে যে ওটিপি আসবে গ্রাহকদের রেজিস্টার নম্বরে, তা বললেই একমাত্র সিলিন্ডার ডেলিভারি করা হবে। ইতিমধ্যেই ওটিপি ভিত্তিক বুকিং ৯৪.৫ শতাংশ করা হয়েছে।

দাম বাড়বে এলপিজির?

ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে আগেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছিল। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দামও অনেকটা বেড়েছিল। ১ মে নতুন দাম ঘোষণা করতে পারে অয়েল মার্কেটিং সংস্থাগুলি।

আধার ভিত্তিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক-

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার পেতে গ্রাহকদের আধার ভিত্তিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker