0%

স্কুলের টিফিনের সেই চাউমিন আজও মনে পড়ে? জানুন কীভাবে বানাবেন …

বাংলা হান্ট ডেস্ক: চাউমিন খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তার উপর ছোটবেলায় বাড়িতে যেভাবে চাওমিন করে স্কুলে নিয়ে যাওয়া হত আজকাল অনেকেই সেই চাওমিনের স্বাদ মিস করেন। এবার আপনিও যদি আরও একবার ছোটবেলার সেই চাউমিন খেতে চাই তাহলে দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চাউমিন (Recipe)

বাড়িতে ছোটবেলায় প্রায়শই স্কুলের টিফিন হিসেবে চাউমিন করে দেওয়া হতো। তবে এখনও যদি আপনি সেই পুরনো দিনের স্বাদের চাওমিন খেতে চান, তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ফের কমল সোনার দাম! জানুন এপ্রিলের শেষ সপ্তাহে বাজারে হলুদ ধাতুর দর কত?

উপকরণ:

চাউমিন/হাক্কা নুডলস – ১ প্যাকেট
পেঁয়াজ কুচি – ১টি মাঝারি
ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি কুচি – ১ কাপ
রসুন কুচি – ১ চামচ
সয়া সস – ২ চামচ
ভিনিগার – ১ চামচ
টমেটো সস – ২ চামচ
গোলমরিচ গুঁড়ো – ১/২ চামচ
নুন ও তেল – স্বাদমতো

প্রণালী: প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে তুলে নিন। এরপর কড়াই এর মধ্যে তেল গরম করে তাতে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর ভেজে রাখা সবজিগুলো তুলে ওই কড়াইতে সামান্য কিছুটা তেল দিয়ে, তাতে কিছুটা রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর তার মধ্যে দিয়ে দিন চাউমিনগুলো। তারপর সিদ্ধ করে রাখা চাওমিনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর তার মধ্যে সয়াসস, ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে নিন। এরপর উপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker