0%

Producer files police complaint against Actor Soham chakraborty

অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। এই নিয়ে বালুরঘাট থানায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রযোজক। তাঁর অভিযোগ, অগ্রিম টাকা নিয়েও যথাসময়ে ডেট দেননি অভিনেতা। এমনকি অগ্রিমের টাকাও ফেরত দেননি তিনি।

জানা গিয়েছে, শুক্রবার প্রযোজক তরুণ দাস সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। তরুণ বালুরঘাট মঙ্গলপুরের বাসিন্দা। অভিযোগ, একটি সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য ২০১৮ সালে অভিনেতা সোহমকে ১৫ লক্ষ টাকা দেন তরুণ। কিন্ত সেই সময় শুটিংয়ের জন্য ডেট দিচ্ছিলেন না অভিনেতা। দিনের পর দিন ডেট না পেয়ে সিনেমাটির নির্মাণ শুরু করা যায়নি। কয়েকবছরের মধ্যে করোনাকালে শুরু হয় লকডাউন। পরবর্তী সময়ে ওই প্রযোজকের আর্থিক সমস্যা দেখা দেয়। এদিকে ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হন সোহম। এরপর টাকা ফেরত চেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন তরুণ। বিষয়টি মিটমাট করার জন্য কলকাতায় ডাকা হয় প্রযোজককে। কিন্ত টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উলটে অপমান করে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

প্রযোজক তরুণ দাস বলেন, “একটি বেসরকারি ব্যাঙ্কের চেকের মাধ্যমে অগ্রিম টাকা দিয়েছিলাম। কিন্তু কোনও ডেট দিচ্ছিলেন না সোহম। পরবর্তীতে আর্থিক সঙ্কটে ছবিটি তৈরি করতে পারিনি। নিদিষ্ট সময় ডেট দিলে ছবিটি তৈরি করা যেত। এজন্য পুরোটা না হলেও চার-পাঁচ লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য সোহমকে অনুরোধ করেছিলাম। কিন্ত তা দেওয়া তো দূরের কথা উলটে ভয় দেখানো হয়। এতদিন তৃণমূল সরকার থাকায় অভিযোগ জানানোর সাহস হয়নি। সরকার বদলাতেই ন্যায় পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছি। এজন্য বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলাম।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker