Rajesh Khanna: প্রেম নয়, ছিল সংগ্রাম: রাজেশ–ডিম্পলের দাম্পত্য জীবনের বাস্তব চিত্র গায়ে কাঁটা দেওয়ার মত

বলিউডের ইতিহাসে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বিয়ে, আজও সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সম্পর্কগুলির একটি। ১৯৭৩ সালে, যখন রাজেশ খান্না ছিলেন তুঙ্গে থাকা সুপারস্টার, তখন মাত্র ১৬ বছর বয়সে, তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডিম্পল। রাজেশের বয়স তখন ৩১। বিয়ের সময় ডিম্পলের প্রথম ছবি ‘ববি’ তখনও মুক্তি পায়নি। কিন্তু বিয়ের পরই রাজেশ তাঁর স্ত্রীর অভিনয়-জীবনে ইতি টানেন। ফলে সম্ভাবনাময় এক কেরিয়ার শুরু হওয়ার আগেই থমকে যায়।
নয় বছরের বিবাহিত জীবনের পর, দুই কন্যাকে নিয়ে রাজেশের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ডিম্পল, এবং ফের অভিনয়ে প্রত্যাবর্তন করেন। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে এই সময়টিকে তিনি আখ্যা দেন “বেদনাদায়ক অধ্যায়” হিসেবে।
Arijit Singh: চার্টবাস্টার যুগের পর কি পরিচালনার পথে অরিজিৎ? কী ইঙ্গিত দিলেন অনুরাগ বসু?
১৯৯৪ সালে প্রীতিশ নন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিম্পল বলেন, “আমরা দু’জন ছিলাম সম্পূর্ণ ভিন্ন ধাঁচের মানুষ। আমি তখন খুব ছোট ছিলাম। বুঝতে পারিনি, যে একজন সুপারস্টারের মানসিক জগতটা কেমন। তারকাদের আচরণ আমার কাছে ছিল একেবারেই অচেনা। আমি কিছুই বুঝতে পারছিলাম না… এটা ছিল ভীষণ কষ্টের সময়।” এই সময়টি কি মানসিক আঘাতের ছিল? উত্তরে তিনি সংক্ষেপে বলেছিলেন, “হ্যাঁ, একেবারেই।”
অন্যদিকে, ১৯৯০ সালে একটি ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ খান্না নিজের মানসিক ভাঙনের কথা স্বীকার করেছিলেন। একের পর এক সাতটি সিনেমা ব্যর্থ হওয়ার পর এক রাতে তিনি ভীষণ ভেঙে পড়েন। তিনি বলেন, “রাত তিনটেয়, বৃষ্টির মধ্যে ছাদে একা দাঁড়িয়ে আমি চিৎকার করে বলেছিলাম- ‘হে ঈশ্বর, এত কঠিন পরীক্ষা নিও না, যাতে আমি তোমার অস্তিত্ব নিয়েই সন্দেহ করতে বাধ্য হই।’”
Arijit Singh: স্টার হওয়ার আগে অরিজিতের কঠিন লড়াই, আফসোস-অনুতাপে কেঁদেছিলেন গায়ক
বিচ্ছেদের পর ডিম্পল আবার অভিনয়ে ফেরেন। রাজেশ খান্নার সঙ্গে তাঁর সম্পর্ক আইনত অটুট থাকলেও বাস্তবে তাঁরা আলাদা জীবনযাপন করছিলেন। ১৯৯৪ সালে পুনর্বিবাহ প্রসঙ্গে ডিম্পল বলেছিলেন, “আমি আবার বিয়ে করতে চাই। যদিও নিজের মতো করে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছি, তবুও নতুন করে শুরু করার ইচ্ছে রয়েছে।”
তবে শেষ পর্যন্ত তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। ২০১২ সালে রাজেশ খান্নার মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা আইনত স্বামী-স্ত্রীই ছিলেন। এই সম্পর্ক তাই প্রেম, যন্ত্রণা, বিচ্ছেদ ও নীরবতার এক অনন্য দলিল হয়ে রয়ে গেছে বলিউড ইতিহাসে।



