0%

অন্নপূর্ণা যোজনা নিয়ে স্বস্তির আপডেট! পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কাজ জোরকদমে চলছে। আবেদন ও টাকা পাঠানোর প্রক্রিয়া সমানতালে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে প্রকল্পের (Government Scheme) টাকা পাঠিয়েছে সরকার। তবে এখনও এমন অনেকে আছেন যারা ৩ হাজার টাকা করে পাননি। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, সেই প্রশ্ন তাঁদের মনে ঘুরপাক খাচ্ছে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর | (Annapurna Yojana)

জুন মাসে অন্নপূর্ণা যোজনার প্রথম দফার টাকা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, ১ জুলাই আবার এই প্রকল্পের টাকা ছাড়া হবে। সেই অনুযায়ী রাত পোহালেই একাধিক যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে চলে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কাল থেকেই বাংলায় চালু জি রাম জি প্রকল্প! বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েত দফতরের

দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছেন তা ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বাঁকুড়ায় আয়োজিত হুল উৎসব অনুষ্ঠান থেকে তিনি বলেন, ১ কোটি ৫১ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। স্ক্রুটিনির পর ১ কোটি ২০ লক্ষের বেশি নাম নথিভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ লক্ষ আদিবাসী উপভোক্তা রয়েছেন। আগামীকাল থেকে ৩ হাজার টাকা করে ট্রান্সফার করা হবে।

Government scheme Annapurna Yojana application allegedly rejected women protest in Dhuliyan

ভোটের আগে বিজেপির তরফে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা। এই স্কিমের অধীন যোগ্য উপভোক্তাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়। রাজ্যে ক্ষমতায় আসতেই সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করে দেয় শুভেন্দু অধিকারীর সরকার।

বর্তমানে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনায় আবেদনের কাজ চলছে। গত ১ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ওই দিন থেকে আগামী ৯০ দিন পর্যন্ত এই কাজ চলবে বলে জানিয়েছে সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker