0%

অস্থির বিশ্বে আর্থিক স্থিতিশীলতায় জোর, অর্থনীতিতে নোবেল পাচ্ছেন দুই মার্কিন অর্থনীতিবিদ

২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার (Nobel Prize in Economics) পাচ্ছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। তাঁরা যথাক্রমে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একাধিক যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতি যখন টালামাটাল অবস্থায়, সেই সময় নিজেদের গবেষণায় গোষ্ঠীগত অর্থনীতির স্থিতিশীলতার উপর বিশেষভার জোর দিয়েছেন তাঁরা। তাতেই এল অর্থনীতির ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি।

নোবেল কমিটি জানিয়েছে, “সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলকরণই ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি”— এই বিষয়টিই রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ডের গবেষণার অন্যতম বিষয় ছিল। অর্থনীতিতে পুরস্কার প্রদানকারী কমিটির প্রধান জন হাসলার জানিয়েছেন, “পুরস্কার বিজয়ীদের কাজ আমাদেরকে এমন একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি প্রদান করেছে, যার ওপর দাঁড়িয়ে বর্তমানে বিশ্বজুড়ে সরকার ব্যাঙ্ক ও সরকারগুলি বিভিন্ন মডেল ব্যবহার করে থাকে।” হাসলার আরও জানিয়েছেন, “এই তত্ত্বের সাহায্যে আমরা অর্থনীতির (সাম্প্রতিক) বিভিন্ন ধাক্কা— যেমন জ্বালানি সংকট কিংবা পরিবারগুলির ভোগ্যব্যয়ের আকস্মিক পরিবর্তন মোকাবিলা করতে পারবে।”

১৯৬৯ সালে প্রথমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে প্রবর্তিত মূল পাঁচটি পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এটি প্রদান করে থাকে। অর্থনীতির পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতি বিজ্ঞানে ব্যাঙ্ক অফ সুইডেন পুরস্কার’ নামে পরিচিত। অতীতে ভারতের দুই অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার পেয়েছেন। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker