আদালতে আইনজীবী হয়ে যেতেই অস্বস্তিতে মমতা ! বড় পদক্ষেপ নিল বার কাউন্সিল

বাংলা হান্ট ডেস্ক : ভোট পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই মামলাতেই আইনজীবীর ভূমিকায় আদালতে হাজির হয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা উসকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আইন যদি হিসেবে নাম নথি করনের সময়কাল নিয়ে উঠছে প্রশ্ন।
আদেও আইনজীবী মমতা (Mamata Banerjee),উঠছে প্রশ্ন!
তাঁর আইনজীবী হিসেবে নাম নথিভুক্তির সময়কাল নিয়ে প্রশ্ন উঠতেই বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে জবাব পাঠিয়েছে রাজ্য বার কাউন্সিল। ফলে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিষয়টি এখন আইনি মহলেও চর্চার কেন্দ্রে।এ বছরেই রাজ্য বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এখনও পর্যন্ত ভোট গণনার প্রক্রিয়া শেষ হয়নি। সূত্রের খবর, সেই কারণেই বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে পাঠানো জবাবি চিঠিতে জানানো হয়েছে যে বর্তমানে কোনও নতুন কমিটি দায়িত্ব নেয়নি।
নতুন কমিটি গঠনের পরই প্রয়োজনীয় নথি ও তথ্য দেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজনীতির পাশাপাশি তিনি ফের আইনজীবী হিসেবে কাজ শুরু করবেন। সেই ঘোষণার পর গত বুধবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করতে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন তিনি।
কালো কোর্ট পরে আদালতে ঢোকেন তৃণমূল নেত্রী। শুধু উপস্থিতিই নয়, মামলার বিভিন্ন দিক তুলে ধরে বিচারপতির সামনে নিজের বক্তব্যও পেশ করেন তিনি। শুনানির সময় মমতা বলেন, ‘আমি প্রথমবার হাইকোর্টে এলাম। আইনজীবী হিসেবে আমি সওয়াল করছি। একটি আক্রান্ত বাচ্চার ছবি তুলে ধরে বিচারপতিকে দেখানো হচ্ছে। বাচ্চার মা খুন হয়েছে। ওরা শিডিউল কাস্ট পরিবার। সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষ সবাই সাফার করছে। একটা সরকার যাবে, আরেকটা সরকার আসবে, সেটা নিয়ে আমার কোনও বক্তব্য নয়। কিন্তু এটা কেন হবে? হাইকোর্ট মনিটর করুক। পুলিস তদন্ত করুক।’
আদালতে বক্তব্য রাখার সময় একাধিক ছবি বিচারপতির সামনে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোট পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে মহিলা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্যদিকে, হাইকোর্ট চত্বরে মমতাকে ঘিরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আইনজীবীদের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দিতে শুরু করেন।

আরও পড়ুন : স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু, ধাপে ধাপে জানুন আবেদন পদ্ধতি
আদালতে ঢোকা এবং বেরনোর সময় ব্যাপক ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘আমাকে মেরেছে, আমাকে মারা হয়েছে।’ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।



