0%

আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ এখনও করেননি? আর কতদিন সময় আছে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলার মানুষও এর সুবিধা পাবে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ এই প্রকল্পে (Government Scheme) আবেদন করে ফেলেছেন। তবে যারা করতে পারেননি তাঁদের প্রশ্ন, আর কতদিন ফর্ম ফিল আপ করা যাবে।

আর কতদিন আয়ুষ্মান ভারতের আবেদন চলবে? | (Ayushman Bharat Yojana)

আয়ুষ্মান ভারত যোজনার অধীন রাজ্যের যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। যদিও সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ করলেই এই সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা মিলবে।

আরও পড়ুনঃ ডিজে-মামলায় বাড়ল বিপদ! হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

এখন অনেকেরই প্রশ্ন, এই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করার কি কোনও শেষ তারিখ রয়েছে? জানা গিয়েছে, সরকারের বর্তমান নিয়ম অনুসারে, এই কার্ডের আবেদনের জন্য কোনও নির্দিষ্ট শেষ তারিখ ঘোষিত হয়নি। যে কোনও সময় যোগ্য সুবিধাভোগীরা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া।

যদিও জানা গিয়েছে, সরকার বা সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন নানা সময়ে স্পেশ্যাল এনরোলমেন্ট ড্রাইভ চালাতে পারে। এক্ষেত্রে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়। তবে সেটি শুধুমাত্র এই নির্দিষ্ট কর্মসূচির জন্য প্রযোজ্য।

Government scheme Ayushman Bharat Yojana benefits available in these Kolkata hospitals

এদিকে জুন মাসে রাজ্য জুড়ে আয়োজিত জনকল্যাণ শিবিরে লক্ষ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই প্রকল্পে ২২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।

বর্তমানে পুরসভা স্তরে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারত যোজনার ফর্ম বিলি করছেন। এখনও আয়ুষ্মান কার্ড তৈরির জন্য কোনও শেষ তারিখ নির্ধারিত নেই। তবে সময় নষ্ট না করে দ্রুত এই কাজ সেরে ফেলাই সমীচীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে দরকার পড়লে দ্রুত সুবিধা পেতে পারেন তাঁরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker