0%

ইলিশ খেতে গিয়ে কাঁটায় জর্জরিত? গলায় কাঁটা বিঁধলে ট্রাই করুন এই সহজ টোটকা

বাংলাহান্ট ডেস্ক : মাছেভাতে বাঙালির প্রিয় ইলিশের মরশুম শুরু হয়ে গিয়েছে। রূপোলি আঁশের মাছটির স্বাদ তো অসাধারণ। কিন্তু কাঁটার জ্বালাও কম নয়। কাঁটার ভয়ে ইলিশ খান না, এমন মানুষের সংখ্যা নেহাত কম না। অসাবধানতায় অনেক সময় মাছ খেতে গিয়ে গলায় কাঁটাও (Home Remedy) ফুটে যায়। সেক্ষেত্রে প্যানিক না করে ট্রাই করে দেখুন কয়েকটা টোটকা।

গলায় কাঁটা বিঁধলে (Home Remedy) কী করণীয়?

মাছ খেতে ভালোবাসেন, অথচ গলায় কখনও কাঁটা ফোটেনি, এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে বাড়ির কিছু সহজ টোটকাতেই রয়েছে এর সমাধান। গলায় মাছের কাঁটা ফুটলে এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক ঢকঢক করে খেয়ে নিন।

Home remedy to remove fish bone

কাজে আসে লেবু: কোল্ড ড্রিঙ্কে থাকে কার্বন ডাই অক্সাইড, যা কাঁটাটিকে নরম করে দেয়। ফলে তা সহজেই গলা থেকে বেরিয়ে যায়। লেবুর রসও খুব ভালো কাজ দেয়। লেবুর রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে জল ছাড়া ধীরে ধীরে খেতে থাকুন। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড কাঁটা নরম করে দেয়।

আরও পড়ুন : ইলিশের থেকে দামে দ্বিগুণ! মৎস্যজীবীদের কপাল খুলে জালে উঠল ‘এই’ দুর্লভ মাছ

খেয়ে নিন অলিভ অয়েল: বাড়িতে (Home Remedy) অলিভ অয়েল থাকলে এক চামচ তেল খেয়ে নিন। অলিভ অয়েল গলাকে পিচ্ছিল করে তোলে, যাতে গলায় আটকে থাকা কাঁটা পেটে চলে যায়। এছাড়া এক গ্লাস জলে সামান্য ভিনিগার মিশিয়েও খেতে পারেন। তাতেও উপকার পাওয়া যায়।

আরও পড়ুন : সাবধান সামনে সাপ! আগেই সতর্ক করবে এই অ্যাপ, জেনে রাখুন ব্যবহার

গলায় কাঁটা বিঁধলে এক দলা শুকনো ভাত না চিবিয়ে গিলে ফেলুন। এতেও কাঁটা নেমে যায়। তবে যদি যন্ত্রণা অনেকক্ষণ ধরে হতে থাকে, শ্বাসকষ্ট বা থুতুর সঙ্গে রক্ত বেরোয় তবে অবিলম্বে ইএনটি স্পেশালিস্ট দেখিয়ে নেওয়াই উচিত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker