0%

উইকএন্ডে ঘুরে আসুন বক্সার কোলের এই অফবিট স্বর্গরাজ্য থেকে

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: নাগরিক কোলাহলে ক্লান্ত? কয়েকটা দিন প্রকৃতির সান্নিধ্যে তরতাজা চনমনে হয়ে উঠতে আপনার গন্তব্য হতে পারে বাংলার শেষ গ্রাম তুরতুরি গ্রাম বা তুরতুরি খান্দা। আলিপুরদুয়ার জেলায় ঘন সবুজ জঙ্গলের ভেতর ভারত-ভুটান সীমান্ত লাগোয়া এই গ্রামে আসলে দেখতে পাবেন প্রকৃতি এখানে কীভাবে নিজেকে উজাড় করে দিয়েছে। নামের মতোই মন ভালো করা এক অসাধারণ সুন্দর জায়গা হল তুরতুরি খান্দা। চারপাশে রয়েছে উঁচু উঁচু শিরিশ গাছ। এখান থেকে ঘুরে আসা যায় বক্সা ব্যাঘ্র প্রকল্প। রয়েছে সারি সারি চা বাগান। নানান রকম প্রজাতির বুনো পশুপাখির দর্শন মিলতে পারে। তুরতুরি গ্রামের খুব কাছে রয়েছে স্বপ্নের জায়গা ভুটানঘাট।

পাহাড়, নদী ও জঙ্গল ঘেরা ভুটানঘাটে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। ভুটানঘাটের এক পাশে রয়েছে বক্সা টাইগার রিজার্ভের গভীর জঙ্গল, অন্য পাশে রয়েছে ভুটানপাহাড়ের পাহাড়ি সৌন্দর্য। মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছতোয়া তোর্সা নদী। তুরতুরি গ্রামের আরেক আকর্ষণ হল কালাপাহাড়। সূর্যের আলো পাহাড়ের ওপর পড়লে নানান রকম রঙ ঠিকরে বেরোয়। আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে তুরতুরি গ্রামের দূরত্ব ৩৫ কিলোমিটার। স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় তুরতুরি গ্রামে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker