0%

এঁচোড়-চিংড়ির স্বাদ বাড়ানোর গোপন টিপস, চিংড়ি দেওয়ার সঠিক সময় জানেন?

বাংলা হান্ট ডেস্ক: এঁচোড়ের তরকারি নিরামিষ খুব অথবা আমিষ দুটোই খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। তার ওপর বাঙালি হন অথবা বাঙালি সকলের কাছে এঁচোর একটি জনপ্রিয় পদ। এবার এই পদের সঙ্গে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তার স্বাদ আরও দ্বিগুণ হয়। তবে বাড়িতে যখন এঁচো চিংড়ি করা হয়, তখন বহু সময় দেখা যায় চিংড়ি মাছ ভেঙে গিয়েছে। আজকে প্রতিবেদনে রইল কখন চিংড়ি দিলে এঁচোড় চিংড়িতে আপনি মাছগুলো একেবারে গোটা অবস্থায় পাবেন। পাশাপাশি খেতেও সুস্বাদু হবে (Cooking Tips)।

এঁচোড়-চিংড়িতে চিংড়ি দেওয়ার টাইমিং জানুন (Cooking Tips)

আপনিও যদি খেতে ভালোবাসে এঁচোড় চিংড়ি। তাহলে সবার আগে জেনে নিন কি কি উপকরণ লাগে এতে রান্না করতে। উপকরণগুলো সামান্য হলেও, দেখে নিন কি কি লাগছে (Cooking Tips)।

আরও পড়ুন: হানিমুনে খুন! ছেলেকে হারিয়ে অন্ধকারের শেষে নাতি ‘রাজা’কে ফিরে পেল পরিবার

উপকরণ:

এঁচোড়-৫০০ গ্রাম
চিংড়ি মাছ-২৫০ গ্রাম
পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ
রসুন বাটা-১/২ চা চামচ
আদা বাটা-১/২ চা চামচ
জিরে বাটা-১/২ চা চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চা চামচ
শুকনো লঙ্কা-৫টা
হলুদ গুঁড়ো-১/২ চা চামচ
দারচিনি-৩টে
লবঙ্গ-৩টে
এলাচ-৩টে
তেজপাতা-১টা
পাঁচফোড়ন-সামান্য
তেল-পরিমান মতো
নুন-স্বাদ মতো

 

প্রথমে এঁচোড় ভাল করে কেটে, ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে গরম জলে হালকা ভাপিয়ে নিন। চিংড়ি মাছ নুন, হলুদ মাখিয়ে রাখুন। এবারে কড়াইতে তেল গরম করে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন।

এরপর চিংড়ি মাছ দিয়ে ভাল করে ভেজে নিন। চিংড়ি ভাজা হলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে নুন, হলুদ দিয়ে ভাল করে মাখা মাখা করে কষিয়ে নিন।

তারপর এই কষানো মশলায় আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে মশলা মাখিয়ে চাপা দিয়ে রাখুন। মশলা মাখা মাখা হয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker