একী কাণ্ড! বিশ্ব চ্যাম্পিয়নদের ট্রফি দিয়ে পোডিয়াম থেকে নামলেন না ট্রাম্প, হলেন বিদ্রুপের সম্মুখীন

সবদিক নিউজ: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপের মহাযুদ্ধ (FIFA World Cup Final 2026) ইতিমধ্যেই সম্পন্ন। যেখানে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে। এদিকে, বিশ্বকাপ জয়ের পর স্পেনের (Spain) ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এমন কাণ্ড ঘটিয়েছেন, যেটি ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে। এমনকি এই সংক্রান্ত ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিদ্রুপের সম্মুখীন হচ্ছেন ট্রাম্প।
বিশ্ব চ্যাম্পিয়নদের (FIFA World Cup Final 2026) ট্রফি দিয়ে পোডিয়াম থেকে নামতে নারাজ ট্রাম্প:
জানিয়ে রাখি যে, ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আমেরিকা ও, কানাডা এবং মেক্সিকো। ফাইনাল ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। খেলা সম্পন্ন হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের হাতে ট্রফিটি তুলে দেন। এদিকে, ট্রফি প্রদানের পর ফিফা প্রেসিডেন্ট পোডিয়াম থেকে সরে গেলেও ডোনাল্ড ট্রাম্প সেখানেই দাঁড়িয়ে থাকেন।
Beyond pathetic. Trump wouldn’t leave the podium during Spain’s World Cup trophy celebration until FIFA President Gianni Infantino pulled him away. pic.twitter.com/HS3tEpKqjw
— Republicans against Trump (@RpsAgainstTrump) July 19, 2026
মঞ্চ থেকে নামতে চাননি ট্রাম্প: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, ট্রাম্প ও ইনফান্তিনো স্পেনকে ট্রফি প্রদান করছেন। এরপর ইনফান্তিনো চলে যান এবং ট্রাম্পকে ডাকার চেষ্টা করেন। যদিও, ট্রাম্প সেখানেই দাঁড়িয়ে থাকেন। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন শুরু করেন। তারপর তিনি সেখানে দাঁড়িয়ে হাসতে থাকেন ও হাততালি দিতে থাকেন। ইনফান্তিনো ট্রাম্পের নিচে নেমে আসার জন্য অপেক্ষা করেন, কিন্তু তিনি পোডিয়ামেই ঘোরাঘুরি করতে থাকেন।
বৈদ্যুতিক গাড়ির ইন্স্যুরেন্স কেন হয় ব্যয়বহুল? কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
এদিকে, ইনফান্তিনো গিয়ে ট্রাম্পের কানে ফিসফিস করে কিছু বলেন এবং তাঁকে নিচে নামানোর চেষ্টা করেন, কিন্তু ট্রাম্প সেখানেই দাঁড়িয়ে থাকেন। শেষ পর্যন্ত প্রবল অনিচ্ছা সত্ত্বেও ট্রাম্প সেখান থেকে সরে যান এবং স্প্যানিশ দলটি ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। ইতিমধ্যেই এই কারণে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।
iPhone চার্জ দেওয়ার সময়ে করবেন না এই ৪ টি ভুল! নাহলেই দ্রুত নষ্ট হবে ব্যাটারি
ট্রাম্প এর আগেও বিতর্কে জড়িয়েছেন: উল্লেখ্য যে, এবারের ফিফা বিশ্বকাপে ট্রাম্প আগেও বিতর্কে জড়িয়েছেন। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুন একটি লাল কার্ড পান। যার ফলে তিনি পরের ম্যাচটি খেলতে পারবেন না বলে নিশ্চিত হয়েছিল। পরবর্তীতে তাঁর লাল কার্ডটি প্রত্যাহার করা হয় এবং তিনি পরের ম্যাচে খেলেন। ট্রাম্প জানান যে, বালোগুনের লাল কার্ডটি প্রত্যাহার করার অনুরোধ জানাতে তিনি ইনফান্তিনাকে ফোন করেছিলেন। এই ঘটনা সামনে আসার পরেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল।




